Motorola Signature 27 teased India launch on September 22 with 200MP camera
Flipkart এর Big Billion Days Sale 2026 সেল আগামী 9 অক্টোবর থেকে শুরু হতে চলেছে। তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ সেল শুরু হওয়ার আগেই কোম্পানি স্মার্টফোনের ডিল এবং অফার প্রকাশ করে দিয়েছে। ফ্লিপকার্ট সেলের পেজ অনুযায়ী Motorola Signature, Edge 70 Fusion, Edge 70 Pro, Moto G37 Power এবং Moto G06 Power ফোনে দুর্দান্ত অফার অফার পাওয়া যাবে। বাজেট থেকে প্রিমিয়াম মোটোরোলা স্মার্টফোন ফ্লিপকার্ট সেলে অনেক সস্তায় কেনা যাবে।
মোটোরোলা ফোনগুলি 13,999 টাকার শুরুর দামে ফ্লিপকার্ট সেলে বিক্রি হবে। আসুন এক নজরে মোটোরাল ফোনগুলির বিষয় জেনে নেওয়া যাক।
Motorola Signature
লিস্টে সবচেয়ে দাম স্মার্টফোন রয়েছে মোটোরোলা সিগনেচার, যা ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ সেলে মাত্র 57,499 টাকায় কেনা যাবে। এটি মোটোরোলার প্রিমিয়াম স্মার্টফোন। বর্তমানে মোটোরোল সিগনেচার ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি 59,999 টাকা দামে লিস্ট করা। তবে সেল চলাকালীন এটি অনেক সস্তায় কেনা যাবে।
Moto G06 Power
তালিকায় সবচেয়ে সস্তা ফোন মোটো জি06 পাওয়ার ফোন। মোটোরোলার এই ফোনটি ফ্লিপকার্ট সেলে 13,999 টাকায় বিক্রি করা হবে। মোটোরোলা ফোনের 4GB+64GB মডেলটি বর্তমানে ফ্লিপকার্টে 15,249 টাকায় বিক্রি হচ্ছে। মোটো জি06 পাওয়ার বাজেট সেগামেন্টের ফোন।
Edge 70 Fusion
ফ্লিপকার্ট বিবিডি সেলে মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি 29,999 টাকা দামে কেনা যাবে। তবে এটি এখনও স্পষ্ট নয় যে ফোনের এই ডিল প্রাইসটি সমস্ত অফারে সাথে হবে না কি শুধু ছাড়ের পর।
G37 Power 5G
ই-কমার্স সাইট ফ্লিপকার্টের পোস্টার অনুযায়ী মোটো জি37 পাওয়ার ফোনটি 16,999 টাকায় পাওয়া যাবে। ফ্লিপকার্টের ওয়েবসাইটে মোটো জি37 পাওয়ার ফোনটি বর্তমানে 19,999 টাকার শুরুর দামে লিস্ট করা।
Edge 70 Pro 5G
বিগ বিলিয়ান ডেজ সেলে মোটোরোলা এজ 70 প্রো 5জি ফোনটি 36,999 টাকা দামে লিস্ট করা। মোটোরোলার অফিসিয়াল সাইটে এজ 70 প্রো ফোনের 8GB RAM+256GB এবং 12GB+256GB স্টোরেজ অপশন রয়েছে। ফ্লিপকার্ট সেল পেজে মোটোরোলা এজ 70 প্রো 5জি ফোনটি 39,999 টাকা দামে লিস্ট করা।