OPPO K14 lite vs iQOO Z11 Lite 5G: 20 হাজার টাকার কমে দুটি ফোনের পার্থক্য় কোথায়, দাম, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর সহ বাকি তুলনা

HIGHLIGHTS

ওপ্পো আজ ভারতীয় বাজারে OPPO K14 Lite লঞ্চ করেছে

ওপ্পো কে14 লাইট ফোনের দাম 17000 টাকার কম রাখা হয়েছে

ওপ্পো কে14 লাইট ফোনের প্রতিযোগিতা iQOO Z11 Lite ফোনের সাথে হবে

ওপ্পো ভারতীয় বাজারে OPPO K14 Lite লঞ্চ করেছে। ভারতে ওপ্পো কে14 লাইট ফোনের দাম 17 হাজার টাকার কম রাখা হয়েছে। তবে বাজারে ওপ্পো কে14 লাইট ফোনের প্রতিযোগিতা iQOO Z11 Lite ফোনের সাথে হবে। ভারতে 20 হাজার টাকার কম দামে ওপ্পো কে14 লাইট এবং আইকু জি11 লাইট 5জি ফোন কেনা যাবে। ওপ্পো কে14 লাইট ফোনটি 7000mAh ব্যাটারি রয়েছে। আইকু জি11 লাইট ফোনে রয়েছে 6500mAh ব্যাটারি দেওয়া। আমরা এখানে ওপ্পো কে14 লাইট 5জি এবং আইকু জি11 লাইট ফোনের দাম, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারির তুলনা করে দেখবো।

ভারতে OPPO K14 lite vs iQOO Z11 Lite 5G ফোনের দাম কত

দামের কথা বললে, ওপ্পো কে14 লাইট ফোনটি ভারতে একটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে, যার দাম 16,999 টাকা। এই দামে ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ আসে। তবে কোম্পানি এতে 1000 টাকার ব্যাঙ্ক অফার দিচ্ছে, যার পরে ফোনটি 15,999 টাকা দামে কেনা যাবে।

আরও পড়ুন: 5500 টাকার ছাড়ে মিলছে Oppo এর ক্যামেরা সেন্ট্রিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন, রয়েছে 50MP এর তিনটি ক্যামেরা এবং 7025mAh ব্যাটারি

এছাড়া, আইকু জি11 লাইট 5জি ফোনটি মোট চারটি ভ্যারিয়্যান্টে আসে। ফোনের বেস মডেলটি আসে 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ যার দাম 17,499 টাকা। বাকি মডেলগুলি হল।

  • 4GB+128GB = 19,999 টাকা
  • 6GB+128GB = 22,499 টাকা
  • 6GB+256GB = 26,499 টাকা

ওপ্পো কে14 লাইট নাকি আইকু জি11 লাইট 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লের কথা বললে, ওপ্পো কে14 লাইট 5জি ফোনটি 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে সহ আসে, যা 120Hz রিফ্রেশ রেট অফার করে। ডিসপ্লের রেজোলিউশন 720 x 1570 পিক্সেল এবং 900 নিট পর্যন্ত ব্রাইটনেস রয়েছে। কোম্পানি এতে স্প্ল্যাশ টাচ, অয়েলি-হ্যান্ড টাচ এবং গ্লাভ টাচ-এর মতো ফিচার দেওয়ার দাবি করেছে।

এর পাশাপাশি, আইকু জি11 লাইট ফোনে রয়েছে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1600×720 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1200 নিটস দেওয়া।

পার্থক্য: আমার মতে দুটি ফোনের ডিসপ্লে একই সাইজের। দুটি ফোনের স্কিন LCD প্যানেল তৈরি। তবে আইকু ফোনে আমরা 1200 নিট পিক ব্রাইটনেস থাকায় রোদে স্ক্রিন খুব খুব পরিষ্কার দেখা যাবে।

প্রসেসরের ক্ষেত্রে, আইকু জি11 লাইট ফোনে রয়েছে Unisoc T7250 অক্টা-কোর প্রসেসর, যার সাথে 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ পেয়ার করা।

এর বিপরিতে, আইকু জি11 লাইট অক্টা-কোর MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে। এটি 6GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

পার্থক্য: এখান বলে দি যে ওপ্পো কে14 লাইট ফোনটি একটি 4G ডিভাইস এবং আইকু জি11 লাইট ফোনটি একটি 5G ডিভাইস। পারফরম্যান্সের দিক থেকে আইকু জি11 লাইট 5জি অনেকটা এগিয়ে। এতে রয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট, যা গেম খেলা বা মাল্টিটাস্কিংয়ের জন্য অনেক বেশি শক্তিশালী। সেই তুলনায় ওপ্পোর Unisoc প্রসেসরটি সাধারণ ব্যবহারের জন্য ঠিকঠাক।

আপনি যদি দ্রুত স্পিডের 5জি ইন্টারনেট ব্যবহার করতে চান এবং গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য ভালো প্রসেসর খোঁজেন, তবে iQOO Z11 Lite 5G অনেক এগিয়ে থাকবে।

ক্যামেরা ফিচার হিসেবে, ওপ্পো কে14 লাইট ফোনে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনে AI সুবিধা রয়েছে এবং ক্যামেরা অ্যাপে এআই-ভিত্তিক পোর্ট্রেট, নাইট ও টাইম-ল্যাপস মোড অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, আইকু জি11 লাইট ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পার্থক্য: এখানেও আইকু অনেকটা এগিয়ে। আইকু জি11 লাইট ফোনে দেওয়া হয়েছে 50MP Sony মেইন সেন্সর ওপ্পোর 13MP ক্যামেরার চেয়ে অনেক নিখুঁত এবং উন্নত ছবি তুলতে পারে।

ব্যাটারির ক্ষেত্রে, পাওয়ার দিতে ওপ্পো কে14 লাইট ফোনে রয়েছে 7000mAh এর ব্যাটারি এবং এটি 15W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে, আইকু জি11 লাইট ফোনে 44W ফাস্ট চার্জিং সুবিধা সহ 6500mAh ব্যাটারি রয়েছে।

পার্থক্য: আমার হিসেবে ওপ্পো কে14 লাইট ফোনটি এগিয়ে। এতে ওপ্পোর তুলনায় 7000mAh ব্যাটারি আপনাকে দারুণ ব্যাকআপ দেবে। তবে এর 15W চার্জিং অনেক স্লো। অন্যদিকে, আইকু ফোনে থাকা 6500mAh ব্যাটারিও বিশাল, এবং এটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যার ফলে ফোন দ্রুত চার্জ হয়ে যায়।

মতামত: আমার মতে আপনি যদি কম বাজেটের মধ্যে ফোন কিনতে চাইছেন, ওপ্পো কে14 লাইট ফোনটি নিতে পারেন। তবে 3000 টাকা বেশি খরচ করে আইকু জি11 লাইট 5জি ফোনে অনেক উন্নত ফিচার পাওয়া যাবে।

আরও পড়ুন: 7000 টাকা সস্তা হল 6000mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোন, অর্ধেক দামে কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :