Realme P4 Power 5G Phone gets massive price drop on Flipkart Diwali Sale
রিয়েলমির শক্তিশালী এবং বিশাল ব্যাটারি সহ স্মার্টফোন Realme P4 Power 5G ফোনটি বিশাল ছাড়ে বিক্রি হচ্ছে। Flipkart Diwali Sale চলাকালীন 10,001mAh ব্যাটারি সহ স্মার্টফোনটি সস্তায় কেনা যাবে। আপনি যদি বার -বার চার্জিং থেকে মুক্তি পেতে শক্তিশালী এবং বিশাল ব্যাটারি সহ ফোন খুঁজছেন তবে রিয়েলমি পি4 পাওয়ার একটি ভাল বিকল্প। এছাড়া এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আসুন রিয়েলমি পি4 পাওয়ার ফোনের দাম, ডিল এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি 29,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। সেল চলাকালীন ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। অফারের আওতায়, Flipkart Axis
এবং Flipkart SBI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 3400 টাকা ছাড় পাওয়া যাবে।
যার ফলে ফোনের দাম কমে দাঁড়াচ্ছে 26,599 টাকা। আপনার বর্তমান ফোনটি এক্সচেঞ্জ করলে দাম 22,300 টাকা পর্যন্ত কমতে পারে। তবে, এক্সচেঞ্জ অফার নির্ভর করবে কোন ডিভাইসটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার উপর।
ফিচারের কথা বললে, রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা সহ একটি 6.8-ইঞ্চি 1.5K অ্যামোলেড হাইপার গ্লো 4D কার্ভ+ ডিসপ্লে, যার রেজোলিউশন 1280×2800 পিক্সেল এবং রিফ্রেশ রেট 144Hz।
প্রসেসর হিসেবে, পি4 পাওয়ার 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আল্ট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে।
এই রিয়েলমি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 ভিত্তিক রিয়েলমি ইউআই 16 এ চলে।
পি4 পাওয়ার 5জি ফোনের পিছনে OIS সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে।
এই রিয়েলমি ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে 10,001mAh ব্যাটারি রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 12 হাজার টাকারও সস্তায় কিনুন 6000mAh ব্যাটারি সহ 5G Smartphone, Amazon দিওয়ালি সেলে ধামাকা অফার