200MP ক্যামেরা এবং শক্তিশালী Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ Motorola Signature 27 এই সময় ভারতে হবে লঞ্চ

HIGHLIGHTS

মোটোরোলা কোম্পানির ফ্ল্যাগশিপ Motorola Signature 27 স্মার্টফোনের লঞ্চের ঘোষণা করে দেওয়া হয়েছে

আপকামিং মোটোরোলা সিগনেচার 27 ফোনটি কোম্পানির অফিসিয়াল সাইটে লিস্টে করা হয়েছে

মোটোরোলা সিগনেচার 27 ফোনটি Qualcomm এর Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ আসবে

মোটোরোলা কোম্পানির ফ্ল্যাগশিপ Motorola Signature 27 স্মার্টফোনের লঞ্চের ঘোষণা করে দেওয়া হয়েছে। গ্লোবাল এবং ভারতীয় বাজারে একসাথে আসবে মোটোরোলা সিগনেচার 27 স্মার্টফোনটি। আপকামিং মোটোরোলা সিগনেচার 27 ফোনটি কোম্পানির অফিসিয়াল সাইটে লিস্টে করা হয়েছে। কোম্পানির মতে আগামী মাসেই বাজারে আনা হবে এই ফ্ল্যাগশিপ ফোন। মোটোরোলা সিগনেচার সিরিজের দ্বিতীয় স্মার্টফোন প্রিমিয়াম সেগামেন্টে আসবে। আপাতত মোটোরোলা তার আপকামিং স্মার্টফোনের দাম এবং ফিচারের দাম প্রকাশ করেনি। আসুন লঞ্চের আগে দেখে নেওয়া যাক মোটোরোলা সিগনেচার 27 ফোনে বিশেষ কী থাকবে।

Motorola Signature 27 কবে হবে লঞ্চ?

মোটোরোলা নিশ্চিত করেছে যে, তারা আগামী নভেম্বরে সিগনেচার 27 স্মার্টফোনটি বাজারে আনবে। এই বিষয় কোম্পানির অফিসিয়াল সাইটে ঘোষণা করা হয়েছে, তবে এখন পর্যন্ত ফোনের তারিখ প্রকাশ করেনি কোম্পানি। তবে মোটোরোলা ট্যাগলাইন দিয়ে ফোনের লঞ্চের ইঙ্গিত দিয়েছে।

আরও পড়ুন: 12 হাজার টাকারও সস্তায় কিনুন 6000mAh ব্যাটারি সহ 5G Smartphone, Amazon দিওয়ালি সেলে ধামাকা অফার

Motorola Signature 27 launch timeline

মোটোরোলা সিগনেচার 27 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব কী

আপকামিং মোটোরোলা সিগনেচার 27 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে থাকবে 200 মেগাপিক্সেল এর পেরিস্কোপ ক্যামেরা, নতুন Snapdragon ফ্ল্যাগশিপ প্রসেসর এবং প্রিমিয়াম অডিও সিস্টাম। মোটোরোলো তার নতুন ফোনে গেমিং, AI এবং ফোনকে গরম হওয়া থেকে রুখতে ফোকস করছে।

এছাড়া মোটোরোলা সিগনেচার 27 ফোনটি Qualcomm এর Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ আসবে। এটি কোম্পানি প্রিমিয়াম চিপসেট সহ ফোন হবে যা ফাস্ট পারফরম্যান্স, গেমিং এবং এআই ফিচার অফার করবে। ফোনে নতুন কুলিং সিস্টামও থাকবে, যা দীর্ঘ সময় পর্যন্ত গেম খেলতে বা ভিডিও রেকর্ডিং করতে ফোনকে গরম হতে দেবে না। মোটোরোলা ফোনে দেওয়া কুলিং টেকনোলজিকে Diamond-cooled 3D Vapor Chamber নাম দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Samsung Galaxy A08 vs OPPO K14 lite vs iQOO Z11 Lite: 20 হাজার টাকার কম দামে কোন স্মার্টফোনটি হবে সেরা

ফটোগ্রাফিকে আরও বিশেষ করে তুলতে মোটোরোলা সিগনেচার 27 ফোনে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ক্যামেরাও রয়েছে। ফোনে Super Zoom Pro ফিচারও থাকবে যা 100x পর্যন্ত ডিজিটাল জুম হওয়ার দাবি করা হয়েছে। ফোনটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে: প্যানটোন কোল স্মোক এবং প্যানটোন ক্যাপুলেট গ্রিন। ফোনে Woven টেক্সচার রয়েছে, যা ফোনকে ভাল করে ধরতে এবং ডিউরাবিলিটি অফার করবে। এই মটোরোলা ফোনটি সাত বছর ধরে অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :