5500 টাকার ছাড়ে মিলছে Oppo এর ক্যামেরা সেন্ট্রিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন, রয়েছে 50MP এর তিনটি ক্যামেরা এবং 7025mAh ব্যাটারি
আপনি যদি সস্তায় একটি ভাল প্রিমিয়াম স্মার্টফোন খুঁজছেন যার দুর্ধর্ষ ক্যামেরা, ব্যাটারি শক্তিশালী হবে, তবে Oppo Find X9 একটি ভাল বিকল্প
ওপ্পোর ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন Oppo Find X9 বর্তমানে 5000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে
ওপ্পো ফাইন্ড এক্স 9 ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের কোয়াড-ক্যামেরা সেটআপ এবং 7025mAh ব্যাটারি
ওপ্পোর ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন Oppo Find X9 কোম্পানির অন্যতম ফ্ল্যাগশিপ ডিভাইসেরমধ্যে একটি। বর্তমানে এই স্মার্টফোনের দাম এমন একটি রেঞ্জে রয়েছে, যেখানে ফোনের দাম বাড়ার কারণে বাজেট ফোনও এখন মিড-রেঞ্জ সেগামেন্টে পৌঁছে গেছে। এমন সময় আপনি যদি সস্তায় একটি ভাল প্রিমিয়াম স্মার্টফোন খুঁজছেন যার দুর্ধর্ষ ক্যামেরা, ব্যাটারি শক্তিশালী হবে, তবে ওপ্পো ফাইন্ড এক্স9 একটি ভাল বিকল্প। ওপ্পো ফাইন্ড এক্স 9 ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের কোয়াড-ক্যামেরা সেটআপ এবং চমৎকার 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। শুধু তাই নয়, এতে রয়েছে 7025mAh বিশাল ব্যাটারি। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো ফাইন্ড এক্স9 ফোনের ডিল, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
SurveyOppo Find X9 Deal Price
অফারের বিষয় বললে, ওপ্পো ফাইন্ড এক্স9 ফোনটি একটিমাত্র ভ্যারিয়্যান্টে আসে। এতে 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ মডেলটি বর্তমানে ওপ্পোর অফিসিয়াল অনলাইন স্টোরে 84,999 টাকা দামে লিস্ট করা। তবে কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 5500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হচ্ছে। যার পরে ফোনের দাম কমে 79,499 টাকা হয় যাবে।
এছাড়া, ওপ্পো স্টোর থেকে কেনাকাটা করলে আন্তর্জাতিক ওয়ারেন্টি কভারেজ এবং ফ্রি পিক-অ্যান্ড-ড্রপ পরিষেবার মতো বিশেষ সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি, মাসে 3542 টাকা থেকে শুরু হওয়া নো-কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে।
ওপ্পো ফাইন্ড এক্স9 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, ওপ্পো ফাইন্ড এক্স9 ফোনে রয়েছে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং রেজোলিউশন 1.5K। স্ক্রিনটি Gorilla Glass 7i দিয়ে সুরক্ষিত করা এবং পিক ব্রাইটনেস 3600 নিট পর্যন্ত অফার করে। ডিভাইসের ভেতরে রয়েছে Dimensity 9500 চিপ, যার সাথে পেয়ার রয়েছে 16 জিবি RAM এবং 512 জিবি ইন্টারনাল স্টোরেজ।
পাওয়ার দিতে ওপ্পো ফাইন্ড এক্স9 ফোনে 7025mAh ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 50 মেগাপিক্সেলের Sony LYT808 মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স। কোম্পানি এতে 50 মেগাপিক্সেলের স্যামসাং আল্ট্রা-ওয়াইড সেন্সরও অফার করেছে। সেলফির জন্য ফোনে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ আসে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
