200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ Vivo 5G ফোনে বাম্পার ছাড়, পুরো 9000 টাকা হল সস্তা
Flipkart সাইটে বর্তমানে চলছে Big Billion Days সেল, যেখানে একাধিক স্মার্টফোন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে
Vivo V70 FE 5G ফোনটি বর্তমানে ই-কমার্স ফ্লিপকার্টে 9000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে
এতে রয়েছে 7000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা এবং একটি মিডিয়াটেক প্রসেসর
Flipkart সাইটে বর্তমানে চলছে Big Billion Days সেল, যেখানে একাধিক স্মার্টফোন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। এমনই একটি ডিল হল Vivo V70 FE 5G স্মার্টফোনের। ভিভো ভি70 এফই 5জি ফোনটি বর্তমানে ই-কমার্স ফ্লিপকার্টে দুর্দান্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। সোজা 9000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে ভিভো ভি70 এফই 5জি ফোনটি। ফিচার হিসেবে এতে রয়েছে 7000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা এবং একটি মিডিয়াটেক প্রসেসর।
Surveyযেসব গ্রাহক শক্তিশালী ব্যাটারি এবং হাই-রেজোলিউশনের ক্যামেরা সহ একটি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি একটি ভালো বিকল্প হতে পারে। চলুন এই ফোনে পাওয়া অফারগুলো দেখে নেওয়া যাক…
আরও পড়ুন: 9000mAh ব্যাটারি সহ OnePlus 5G স্মার্টফোন হল সবচেয়ে সস্তা, সোজা 8000 টাকার ডিসকাউন্ট
Vivo V70 FE 5G Price discount on Flipkart Sale
ফ্লিপকার্ট সেলে ভিভো ভি70 এফই 5জি স্মার্টফোনের দাম কমে 44,999 টাকা করা হয়েছে। ফোনের আসল দাম 53,999 টাকা, যা 17 শতাংশ ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। এছাড়াও, ব্যাঙ্ক অফারের সাথে ফোনের দাম আরও কমানো যেতে পারে।
Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 6,525 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে, অন্যদিকে HDFC Bank, ICICI Bank ক্রেডিট কার্ড এবং Google Pay UPI পেমেন্ট 4500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

শুধু তাই নয়, গ্রাহকরা তাদের ফোন এক্সচেঞ্জ করে পুরনো ফোনে 39,050 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন। এছাড়া গ্রাহকরা 4500 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। তবে, বলে দি যে এক্সচেঞ্জ ভ্যালু পুরোনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ভিভো ভি70 এফই 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের দিক থেকে, ভিভো ভি70 এফই 5জি ফোনে রয়েছে 6.83-ইঞ্চি 1.5K অ্যামোলেড ডিসপ্লে। এই প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোনটি 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 1900 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি 4nm মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসরে কাজ করে। ডিভাইসে আরও রয়েছে 12 জিবি পর্যন্ত LPDDR5 RAM এবং 512 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ।
ক্যামেরার কথা বলতে গেলে, ফোনে OIS সহ একটি শক্তিশালী 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এতে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরাও পেয়ার করা। ফোনে 50 মেগাপিক্সেলের Eye AF সেলফি ক্যামেরাও রয়েছে। এছাড়াও, ফোনটিতে 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট সহ বড় 7000mAh ব্যাটারি রয়েছে।
আরও পড়ুন: একধাপে 15000 টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা সহ Motorola এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
