Flipkart Diwali sale offer Motorola G86 Power 5G Phone massive Price discount
Flipkart Diwali Sale চলাকালীন সস্তা দামে Motorola G86 Power 5G স্মার্টফোনটি কেনা যাবে। ফ্লিপকার্ট সেলে ফোনটি দুর্দান্ত ছাড়ের সাথে লিস্ট করা হয়েছে। মোটোরোলা জি86 পাওয়ার 5জি ফোনে রয়েছে 6720mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা। ফোনটি Dimensity 7400 চিপসেটে কাজ করে। আসুন মোটোরোলা জি86 পাওয়ার 5জি ফোনের ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।
বর্তমানে মোটোরোলা জি86 পাওয়ার 5জি বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। ডিলের আওতায় মোটোরোলা জি86 পাওয়ার 5জি ফোনের 8Gb RAM+128GB স্টোরেজ মডেলটি সস্তায় কেনা যাবে। মোটোরোলা ফোনটি 19,999 টাকার পরিবর্তে 17,999 টাকা দামে বিক্রি হচ্ছে। যার মানে মোটোরোলা জি86 পাওয়ার 5জি ফোনে সোজা 2000 টাকার ছাড় পাওয়া যাবে।
এছাড়া, অফারের আওতায় বিভিন্ন ব্যাঙ্ক অফার কাজে লাগিয়ে আপনি আরও বেশি ছাড় পেতে পারেন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে আপনি অতিরিক্ত 900 টাকা পর্যন্ত ছাড় পাবেন। সমস্ত অফারের পর মোটোরোলা জি86 পাওয়ার 5জি ফোনটি মোট 2900 টাকা সস্তায় কেনা যাবে। বিস্তারিত তথ্যের জন্য আপনি ফ্লিপকার্টের অফার পেজটি দেখতে পারেন।
আরও পড়ুন: Flipkart Diwali Sale: 200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ Vivo 5G ফোনে পুরো 9000 টাকার ছাড়
ফিচারের কথা বললে, মোটো জি86 পাওয়ার 5জি ফোনে রয়েছে 6.7 ইঞ্চির Super HD AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 4500নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
এছাড়া, মোটোরোলা জি86 পাওয়ার 5জি ফোনকে জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে IP68 এবং IP69 রেটিং অফার করা হয়েছে । জি86 পাওয়ার 5জি ফোনে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর, সাথে 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ পেয়ার করা।
ক্যামেরার ক্ষেত্রে, এতে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যা ফোনের পেছনে রয়েছে। এবং সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
মোটোরোলা জি86 পাওয়ার 5জি ফোনে Moto AI দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, এই ফোনটি 53 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। মোটোরোলা জি86 পাওয়ার 5জি ফোনে রয়েছে 6720mAh ব্যাটারি।
আরও পড়ুন: 6500mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে সহ নতুন Infinix 5G ফোনের সেল শুরু