Motorola Signature Flagship 5G smartphone gets price discount on Flipkart Deal
Flipkart Big Billion Days Sale চলাকালীন Motorola Signature ফোনটি সস্তায় কেনা যাবে। মোটোরোলা সিগনেচার ফোনটি 15000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। মোটোরোলার এই ফ্ল্যাগশিপ ফোনটি চলতি বছরের জানুয়ারি মাসে বাজারে এসেছিল। ফিচার হিসেবে এতে রয়েচে 16GB RAM এবং 512GB স্টোরেজ সাপোর্ট। সাথে ডিভাইসে রয়েছে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল-ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে।
দামের কথা বললে, মোটোরোলা সিগনেচার ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে আসে: 12GB RAM + 256GB, 16GB RAM + 512GB और 16GB RAM + 1TB স্টোরেজ অপশন।
ফ্লিপকার্টে মোটোরোলা সিগনেচার ফোনটি 59,999 টাকার শুরুর দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি, বাকি দুটি মডেল 64,999 টাকা এবং 69,999 টাকায় কেনা যাবে। তবে মোটোরোলার এই ফোনটি 74,999 টাকার MRP তে লিস্ট করা। সেই হিসেবে ফোনে সোজা 15000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
পাশাপাশি 3000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, যার ফলে ফোনের শুরুর দাম কমে 56,999 টাকায় দাঁড়াবে।
জানুয়ারি মাসে বাজারে আসা মোটোরোলা সিগনেচার ফোনে রয়েছে 6.8 ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনটি 165Hz রিফ্রেশ রেট এবং 6200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসরে কাজ করে এবং এতে 16 জিবি পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ সুবিধা রয়েছে।
এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে। কোম্পানি এই ডিভাইসের জন্য 7 বছরের সফটওয়্যার আপডেটের দেওয়ার দাবি করা। মটোরোলার এই ফোনে রয়েছে আল্ট্রা-থিন ডিজাইন এবং এতে 5200mAh এর সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 90W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য মোটোরোলা সিগনেচার ফোনের পেছনে তিনটি ক্যামেরার সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা।
কানেক্টিভিটির ক্ষেত্রে এতে ডুয়াল 5G সিম সাপোর্ট, ব্লুটুথ 6, NFC এবং ওয়াই-ফাই সুবিধা রয়েছে।
আরও পড়ুন: সরাসরি 18 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে iQOO গেমিং স্মার্টফোন, রয়েছে 7050mAh ব্যাটারি