iQOO Z11xa 5G vs Moto G Max 5G: 30 হাজার টাকার দামে দুটি ফোনের ডিসপ্লে, ক্য়ামেরা, প্রসেসর, ব্য়াটারি এবং ফিচারের তুলনা
ভারতীয় স্মার্টফোন বাজারে 30 হাজার টাকার কাছাকাছি একাধিক স্মার্টফোন রয়েছে
এই সেগামেন্টে রয়েছে সম্প্রতি লঞ্চ হওয়া iQOO Z11xa এবং Moto G Max স্মার্টফোন
আইকু জি11এক্সএ 5জি এবং মোটো জি ম্যাক্স 5জি দুটি ফোনের দাম থেকে শুরু করে ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক
ভারতীয় স্মার্টফোন বাজারে 30 হাজার টাকার কাছাকাছি একাধিক স্মার্টফোন রয়েছে। এই সেগামেন্টে রয়েছে সম্প্রতি লঞ্চ হওয়া iQOO Z11xa এবং Moto G Max স্মার্টফোন। আইকু জি11এক্সএ এবং মোটো জি ম্যাক্স দুটি ফোনই 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। এছাড়া দুটি ফোনেই 7000mAh এর ব্যাটারি এবং 50MP রিয়ার ক্যামেরা রয়েছে। তবে দুটি ফোনের প্রসেসর, ডিসপ্লে রিফ্রেশ রেট, সেলফি ক্যামেরা, স্টোরেজ, চার্জিং সহ ডিজাইনে অনেকটা পার্থক্য রয়েছে। আসুন আইকু জি11এক্সএ 5জি এবং মোটো জি ম্যাক্স 5জি দুটি ফোনের দাম থেকে শুরু করে ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
SurveyiQOO Z11xa 5G vs Moto G Max 5G Price in India
দামের কথা বললে, আইকু জি11এক্সএ ফোনের দাম 28,999 টাকা রাখা হয়েছে। এই দামে ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কেনা যাবে।
এর পাশাপাশি, মোটো জি ম্যাক্স 5জি ফোনটি 27,999 টাকায় আসে, যা 6GB+128GB স্টোরেজ মডেলের দাম।

আইকু জি11এক্সএ 5জি নাকি মোটো জি ম্যাক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ডিসপ্লের কথা বললে, আইকু জি11এক্সএ 5জি ফোনে রয়েছে 6.83 ইঞ্চি ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
এর পাশাপাশি, মোটো জি ম্যাক্স ফোনে রয়েছে 6.7-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 2400×1080 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1050 নিটস।
পার্থক্য: দুটি ফোনেই 120Hz রিফ্রেশ রেট দেওয়া তবে আইকু ফোনে মোটোরোলার তুলনায় বড় ডিসপ্লে দেওয়া।
প্রসেসরের দিক থেকে, আইকু জি11এক্সএ 5জি ফোনে MediaTek Dimensity 7400 Turbo চিপসেটে ব্যবহার করা হয়েছে। এটি হেভি গেমিংয়ে ভাল পারফরম্যান্স দেয়।
অন্যদিক মোটো জি ম্যাক্স ফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 6s Gen 4 চিপসেটে কাজ করে।
পার্থক্য: আমরা মতে আইকু ফোনে থাকা Dimensity 7400 Turbo প্রসেসরটি গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য বেশ শক্তিশালী। অন্যদিক মোটোরোলা তার স্মুথ ও ক্লিন ইউজার ইন্টারফেসের (Clean UI) জন্য পরিচিত।
ক্যামেরার ক্ষেত্রে, আইকু জি11এক্সএ 5জি ফোনে ডুয়াল-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল Sony IMX852 সেন্সর দেওয়া, যার সাথে 2 মেগাপিক্সেলের বোকেহ সেন্সর পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। দুটি ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।
এছাড়া, মোটো জি ম্যাক্স ফোনে পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পার্থক্য: এখানে দুটি ফোনেই ডুয়াল ক্যামেরা সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। তবে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে মোটোরোলা ফোনে আইকু ফোনের তুলনায় বেশি বড় লেন্স দেওয়া। সেলফি ক্যামেরা হিসেবে এখানে আইকু ফোন অনেকটা এগিয়ে। এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা মোটো জি ম্যাক্স-এর তুলনায় ভালো সেলফি তুলতে সাহায্য করবে।
ব্যাটারি দিক থেকে, আইকু জি11এক্সএ 5জি ফোনে পাওয়া যাবে 7200mAh ব্যাটারি যা 44W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে।
পাশাপাশি, মোটো জি ম্যাক্স ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে, যা 30W টার্বো চার্জিং সাপোর্ট করে।
পার্থক্য: ব্যাটারির দিক থেকে আইকু জি11এক্সএ 5জি অনেকটাই এগিয়ে রয়েছে। এর 7200mAh ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম।
আরও পড়ুন: সরাসরি 9000 টাকা সস্তা হয় গেল Samsung 5G স্মার্টফোন, রয়েছে স্লিম ডিজাইন সহ ওয়াটারপ্রুফ প্রোটেকশন
মতামত: আপনি যদি দীর্ঘ ব্যাটারি লাইফ এবং গেমিং পারফরম্যান্স চান, তবে আইকু জি11এক্সএ 5জি ভালো বিকল্প হতে পারে। অন্যদিকে ক্লিন অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা পছন্দ করলে মোটো জি ম্যাক্স বিবেচনা করতে পারেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
