একই দামের Jio vs Airtel এর বার্ষিক রিচার্জ প্ল্যান, একটিতে রয়েছে আনলিমিটেড 5G ডেটা, প্রতিদিন 2.5 ডেটা সহ OTT সুবিধা, দেখুন কে এগিয়ে
Bharti Airtel এবং Reliance Jio দুটি কোম্পানি 3599 টাকার প্রিপেইড প্ল্যান অফার করে
এয়ারটেল এবং জিও দুটি কোম্পানি 3599 টাকার প্রিপেইড প্ল্যান অফার করে
এই রিচার্জটি কোম্পানির বার্ষিক রিচার্জ প্ল্যান যা পুরো বছর কলিং, ডেটা এবং বাকি সুবিধা অফার করে
ভারতের দুটি বড় টেলিকম কোম্পানি Bharti Airtel এবং Reliance Jio এর কাছে একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে, যা বিভিন্ন সুবিধা সহ আসে। এয়ারটেল এবং জিও দুটি কোম্পানি 3599 টাকার প্রিপেইড প্ল্যান অফার করে। 3599 টাকার এই রিচার্জটি কোম্পানির বার্ষিক রিচার্জ প্ল্যান যা পুরো বছর কলিং, ডেটা এবং বাকি সুবিধা অফার করে। আপনি যদি মাসে মাসে রিচার্জ করানো থেকে মুক্তি পেতে কোনো দীর্ঘ মেয়াদী প্ল্যান খুঁজছেন যা ভাল নেটওয়ার্কে কভারেজ এর সাথে 5জি সুবিধা অফার করবে তবে জিও এবং এয়ারটেল একটি ভাল বিকল্প। আসুন এয়ারটেল এবং জিওর বার্ষিক রিচার্জ প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।
SurveyReliance Jio 3599 Annual Recharge Plan Benefits
জিও এর 3599 টাকার বার্ষিক প্রিপেইড রিচার্জ প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি অফার করা হয়ে। পুরো ভ্যালিডিটিতে ডেটা হিসেবে গ্রাহকরা পাবেন প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর স্পিড কমে 64kbps হয় যাবে। এছাড়া এতে 100 SMS এর সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল এবং এসডিডি কলিং সুবিধা পাবেন।
আরও পড়ুন: Flipkart BBD সেলের আগেই শুরু হল Early Bird Deals, মাত্র 8999 টাকার শুরুর দামে কেনা যাবে স্মার্টফোন

এর সাথে থাকছে JioHotstar Mobile + Hollywood সাবস্ক্রিপশন, JioTV Pro প্যাক এবং ফ্রি 50GB AI ক্লাউট স্টোরেজ এর সুবিধা থাকছে। গ্রাহকরা এতে 120GB ডেটা বুস্টার সুবিধাও পাবেন যা প্রতি মাসে 10GB হিসেবে দেওয়া হবে। বলে দি যে যেই এলাকায় জিও 5G নেটওয়ার্ক সুবিধা আছে, সেখানে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা সুবিধা পাবেন।
এছাড়া জিও এই রিচার্জ প্ল্যানে দিচ্ছে 35,100 টাকা দামের Google Gemini AI Pro এর 18 মাসের ফ্রি সাবস্ক্রিপশনিও। সাথে এতে AJio, Cinepolis এবং EaseMyTrip এর ডিসকাউন্ট ভাউচার এবং 12 মাসের জন্য Canva Pro Lite ফ্রিও পাওয়া যাবে।
এবার এয়ারটেল 3599 টাকার বার্ষিক প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।
Airtel 3599 Annual Recharge Plan Benefits
এয়ারটেল এর 3599 টাকার রিচার্জ প্ল্যানটি একটি জনপ্রিয় বার্ষিক প্রিপেইড প্ল্যান, যা গ্রাহকদের 365 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 2GB করে হাই স্পিড ডেটা অফার করে। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS এর সুবিধা।
কোম্পানি এতে 365 দিনের ভ্যালিডিটি অফার করছে, যেখানে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এছাড়া গ্রাহকরা 365 দিনের ভ্যালিডিটিতে আনলিমিটেড 5G ডেটা সুবিধাও পাবেন।
অতিরিক্ত সুবিধা হিসেবে, এতে 12 মাসের জন্য Adobe Express Premium এর সুবিধা দেওয়া হচ্ছে। সাথে থাকছে ফ্রি হেলোটিউন্স এবং Airtel Xstream Play এর ফ্রি কন্টেন্ট। বলে দি যে এয়ারটেল এর এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটাতে প্রতি 30 দিনের জন্য 300GB এর লিমিট দেওয়া।
আরও পড়ুন: সরাসরি 9000 টাকা সস্তা হয় গেল Samsung 5G স্মার্টফোন, রয়েছে স্লিম ডিজাইন সহ ওয়াটারপ্রুফ প্রোটেকশন
জিও নাকি এয়ারটেল কার রিচার্জ প্ল্যান সেরা বিকল্প?
দুটি কোম্পানির প্ল্যানের সুবিধা দেখে এখানে পরিষ্কার যে জিওর রিচার্জ প্ল্যানটি এয়ারটেল থেকে এগিয়ে। জিওর প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা, এবং Gemini AI Pro এবং Canva Pro Lite মতো একগুচ্ছ সুবিধা অফার করা হয়ে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
