মাত্র 10 হাজার টাকার শুরুর দামে boltt EVO এবং boltt ACE 5G ভারতে লঞ্চ, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 64MP ক্যামেরা

মাত্র 10 হাজার টাকার শুরুর দামে boltt EVO এবং boltt ACE 5G ভারতে লঞ্চ, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 64MP ক্যামেরা

boltt আজ ভারতীয় বাজারে তার নতুন স্মার্টফোন boltt ACE 5G এবং boltt EVO লঞ্চ করেছে। বোল্ট এস 5জি এবং ইভো 4জি দুটি ফোনেই কোম্পানি 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া ভারতে বোল্ট এস 5জি এবং ইভো 4জি ফোনে দাম 15000 টাকার কম রাখা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক বোল্ট এস 5জি এবং ইভো 4জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে boltt ACE 5G, EVO 4G ফোনের দাম কত

দামের কথা বললে, বোল্ট এস 5জি ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 12,999 টাকা রাখা হয়েছে। এছাড়া, ফোনের 6GB+128GB মডেলের দাম 13,999 টাকা এবং 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 14,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: 6500mAh ব্যাটারি সহ ভারতে আসছে Realme এর নতুন স্মার্টফোন, বাজেট প্রাইসে হবে এন্ট্রি

অন্যদিকে, বোল্ট ইভো ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 9999 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 10,999 টাকা। স্মার্টফোন দুটি ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে।

বোল্ট এস 5জি এবং ইভো 4জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, বোল্ট এস 5জি এবং ইভো 4জি দুটি ফোনেই রয়েছে 6.79 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন 720×1640 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 600 নিট ব্রাইটনেস দেওয়া। এই দুটি ফোনেই 6000mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এস 5জি ফোনে UniSoC T8200 চিপসেটে ব্যবহার করা হয়েছে। আর ইভো মডেলে রয়েছে UniSoC T7250 প্রসেসর।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, এস 5জি ফোনের পেছনে f/1.8 অ্যাপারচার সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং ইভো মডেলে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ফোন দুটিতেই f/2.0 অ্যাপারচার-সহ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন: iQOO Z11 vs Realme 16x 5G: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা, কোন মিড বাজেট ফোন হবে বেস্ট চয়েজ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile