6500mAh ব্যাটারি সহ ভারতে আসছে Realme এর নতুন স্মার্টফোন, বাজেট প্রাইসে হবে এন্ট্রি
রিয়েলমি বাজেট সেগামেন্টে নতুন Realme C100i স্মার্টফোনটি বাজারে আনতে চলেছে। কোম্পানি তার আপকামিং রিয়েলমি সি100আই ফোনের লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে। লঞ্চের পরপরই Flipkart সাইটে রিয়েলমি সি100আই ফোনের বিক্রি শুরু হয় যাবে। তবে এখন পর্যন্ত কোম্পানি তার আগামী ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। আশা করা হচ্ছে যে রিয়েলমির এই ফোনটি খুব শীঘ্রই অন্যান্য বাজারে ভিন্ন কোনো মডেলের নামে আনতে পারে।
Surveyভারতে Realme C100i লঞ্চের তারিখ কবে
আপকামিং রিয়েলমি সি100আই ফোনটি ভারতীয় বাজারে 27 অগাস্ট লঞ্চ হতে চলেছে। আপকামিং ফোনের লঞ্চের ঘোষণা করতে কোম্পানি Flipkart এ একটি টিজার পোস্টার প্রকাশ করেছে। এছাড়া রিয়েলমি নিশ্চিত করেছে যে ফোনটি লঞ্চ হওয়ার সাথে সাথেই ফ্লিপকার্টে বিক্রি শুরু করে দেওয়া হবে।

রিয়েলমি সি100আই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, আপকামিং রিয়েলমি সি100আই স্মার্টফোনটি একাধিক সার্টিফিকেশন সাইটে RMX5399 মডেল নম্বরের সাথে দেখা গেছে। আগাী রিয়েলমি ফোনটি 4GB RAM এর সাথে 64GB বা 128GB স্টোরেজ সাপোর্ট করতে পারে। দুটি কালার অপশন Skyline Silver এবং Midnight Black এর সাথে আসতে পারে রিয়েলমি ফোন।
লঞ্চ টিজার পোস্টার থেকে জানা গেছে যে, এতে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে। এছাড়া, রিয়েলমি সি100আই ফোনটি ভারতে 6500mAh ব্যাটারি সহ আসবে বলে জানা গেছে। কোম্পানির তরফ থেকে নতুন রিয়েলমি ফোনের দাম সম্পর্কে এখনও কিছু প্রকাশ করা হয়েনি।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
