Shubho Mahalaya 2026 Wishes Bengali messages greetings WhatsApp images and Facebook status
Shubho Mahalaya 2026 Wishes Bengali: মহালয়া হলো পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা। এই দিনে প্রয়াত পিতৃপুরুষদের স্মরণ করে তর্পণ বা জলদান করা হয়। এই বছর 10 অক্টোবর, শনিবার মহালয়া পালিত হবে। মহালয়ার দিন থেকেই মর্ত্যে দেবী দুর্গার আগমন ঘটে বলে বিশ্বাস করা হয়। শুরু হয় শারদীয়া দুর্গোৎসবের দিন গণনা বা কাউন্টডাউন। ভোরে চারিদিকে প্রতিটি ঘরে ঘরে বেজে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী। এই বছর 16 অক্টোবর 2026 ষষ্ঠী থেকে শুরু হচ্ছে দুর্গাপুজা ২০২৬। আপনি যদি আপনার প্রিয়জনদের WhatsApp, Facebook এ শুভ মহালয়া শুভেচ্ছা পাঠাতে চান তবে এখানে কিছু সেরা মেসেজ, শুভেচ্ছাবার্তা দেওয়া হল।
আপনাকেও জানাই শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও দেবীপক্ষের পবিত্র প্রারম্ভের অনেক অভিনন্দন।
মা দুর্গার আগমনী বার্তায় আপনার ও আপনার পরিবারের প্রতিটি দিন সুখ, শান্তি, আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয় হোক।
শিউলি ফুলের গন্ধ, নীল আকাশ আর কাশের বন, মায়ের আগমনের জানান দিচ্ছে দিচ্ছে ক্ষণ। আপনাকে ও আপনার পরিবারের সকলকে জানাই শুভ মহালয়া!
আরও পড়ুন: UPI Charges Rule 2026: সাধারণ মানুষের উপর ইউপিআই পেমেন্ট চার্জের কী প্রভাব পড়তে পারে? জানুন এখানে
দেবীপক্ষের এই পবিত্র প্রভাতে মায়ের চরণে প্রার্থনা, সকলের জীবন থেকে সকল দুঃখ-কষ্ট দূর হয়ে হোক মঙ্গলময়। শুভ মহালয়া!
আপনার এবং আপনার পরিবারের সকলের জন্যও রইল শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা!
মা দুর্গার আগমনী বার্তায় শরতের এই সুন্দর দিনগুলো সবার জীবনে নতুন আশার আলো নিয়ে আসুক।
আশ্বিনের এই শারদ প্রাতে, দেবী দুর্গার দিব্য আশীর্বাদ আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। শুভ মহালয়া!
পিতৃপক্ষের অবসানে আসুক নতুন আশার আলো। মা দুর্গার আশীর্বাদে পূরণ হোক আপনার জীবনের সব শুভকামনা। শুভ মহালয়া!
কাশফুলের দোলা আর ঢাকের আওয়াজে শুরু হলো মায়ের আগমনী গান। আপনাকে ও আপনার পরিবারকে মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা।
পিতৃ পক্ষের শেষে দেবী পক্ষের শুরুতে, জীবন ভরে উঠুক নতুন আশা, নতুন উদ্দীপনায়ে। শুভ মহালয়া!
মা দুর্গার ঐশ্বরিক আশীর্বাদ আপনার জীবনকে শান্তি, সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পূর্ণ করে তুলুক। আপনাকে ও আপনার পরিবারকে জানাই শুভ মহালয়া 2026 এর শুভেচ্ছা।
মা দুর্গার আগমন আপনার ঘরে নতুন আশা, ইতিবাচকতা ও সুখ বয়ে আনুক। আপনাকে ও আপনার প্রিয়জনদের জানাই শান্তিপূর্ণ ও শুভ মহালয়ার শুভেচ্ছা।
বন্ধুদের জন্য শুভেচ্ছা বার্তা
শিউলি ফুলের গন্ধ মাখা শরৎ সকালের শুভেচ্ছা। মহালয়ার এই পুণ্যলগ্নে তোর জীবন আনন্দ আর সাফল্যে ভরে উঠুক। শুভ মহালয়া, বন্ধু!
পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। মায়ের আগমনে দূর হোক তোর জীবনের সব কালো মেঘ। শুভ মহালয়া!
ঢাকের কাঠি, কাশের দোলা, মায়ের এবার আসার পালা। পুজোর আনন্দ শুরু হোক এখন থেকেই। শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা!
পরিবারের জন্য গভীর ও আন্তরিক বার্তা
আশ্বিনের এই শারদ প্রাতে মা দুর্গার দিব্য আশীর্বাদ আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। আপনাকে ও আপনার পুরো পরিবারকে শুভ মহালয়া!
মায়ের আগমনী বার্তায় ভরে উঠুক চারপাশ। সব অমঙ্গল দূর হয়ে চারদিকে ছড়িয়ে পড়ুক শান্তির আলো। শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারের প্রতিটি সদস্য সুস্থ থাকুন, ভালো থাকুন। পূজার দিনগুলো সবার খুব আনন্দে কাটুক। শুভ মহালয়া!
ফেসবুক ও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের জন্য ছোট বার্তা
বাজলো তোমার আলোর বেণু… অবসান হলো পিতৃপক্ষের। দেবীর আবাহনে সেজে উঠুক ধরণী। শুভ মহালয়া!
মা আসছেন… শুভ মহালয়ার পুণ্যলগ্নে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা!
সিংহাসন ছেড়ে মা মর্ত্যে আসছেন আমাদের আশিস দিতে। মায়ের আশীর্বাদে সবার মঙ্গল হোক। শুভ মহালয়া!
মহালয়ার পবিত্র প্রভাতে সবার জীবনে আসুক নতুন আশা ও শুভ শক্তির আলো। শুভ মহালয়া!
শিউলি ছোঁয়া ভোরের বাতাস, কাশফুলের দোলা, মহালয়ার পুণ্যলগ্নে কাটুক মনের সব কালো ছায়া। শুভ মহালয়া!
শুভ মহালয়া! মায়ের আগমনে আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
মা আসছেন… আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মহালয়ার এই পুণ্য তিথিতে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা!
মহালয়ার এই পবিত্র প্রভাতে মা দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনার জীবনের সমস্ত বাধা-বিপত্তি দূর করে আনন্দ ও সুস্বাস্থ্য দান করেন। শুভ মহালয়া!
শুভ মহালয়া। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা-মা দুর্গার চরণে প্রণাম জানিয়ে জানাই শুভ মহালয়ার ভক্তিপূর্ণ শুভেচ্ছা।
তিমিরহরা মা আসছেন আলো নিয়ে, অসুরবিনাশী মা আসছেন শক্তি দিতে। শুভ মহালয়ার পুণ্যলগ্নে জানাই প্রণাম ও শুভেচ্ছা।
দেবী দুর্গার আশীর্বাদে দূর হোক পৃথিবীর সমস্ত অন্ধকার এবং আসুক নতুন আলোর দিশা। শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা
ভোরের কুয়াশা কেটে যাক, ঢাকের আওয়াজে মন মেতে উঠুক। মহালয়ার পবিত্র লগ্নে আপনাকে জানাই শারদ শুভেচ্ছা।