Digit.in

Motorola Edge 70 Neo vs OPPO K14 Plus: 7000mAh ব্যাটারি সহ নতুন মোটোরোলা ফোন কি দিতে পারবে 8000mAh ব্যাটারি সহ ওপ্পো ফোনকে টেক্কা

Highlights

মোটোরোলা ভারতীয় বাজারে লঞ্চ করে দিয়েছে Motorola Edge 70 Neo স্মার্টফোনটি

মোটোরোলা এজ 70 নিও ফোনে ফিচার হিসেবে দেওয়া হয়েছে Snapdragon 7s Gen 3 প্রসেসর এবং 144Hz রিফ্রেশ রেট সহ Extreme AMOLED ডিসপ্লে

ভারতে মোটোরালা এজ 70 নিও ফোনের প্রতিযোগিতা হবে OPPO K14 Plus ফোনের সাথে

Motorola Edge 70 Neo vs OPPO K14 Plus: 7000mAh ব্যাটারি সহ নতুন মোটোরোলা ফোন কি দিতে পারবে 8000mAh ব্যাটারি সহ ওপ্পো ফোনকে টেক্কা

মোটোরোলা ভারতীয় বাজারে লঞ্চ করে দিয়েছে Motorola Edge 70 Neo স্মার্টফোনটি। মোটোরোলা এজ 70 নিও ফোনে ফিচার হিসেবে দেওয়া হয়েছে Snapdragon 7s Gen 3 প্রসেসর এবং 144Hz রিফ্রেশ রেট সহ Extreme AMOLED ডিসপ্লে। ভারতে মোটোরালা এজ 70 নিও ফোনের প্রতিযোগিতা হবে OPPO K14 Plus ফোনের সাথে। যেখানে ওপ্পো কে14 প্লাস ফোনটি MediaTek Dimensity 7360 MAX প্রসেসরে কাজ করে। মোটোরোলা এজ 70 নিও এবং ওপ্পো কে14 প্লাস দুটি ফোন প্রায় একই প্রাইস সেগামেন্টে আসে। তবে আসুন মোটোরোলা এজ 70 নিও এবং ওপ্পো কে14 প্লাস ফোনে ফিচার, দাম এবং স্পেসিফিকেশন তুলনা করে দেখা যাক কোনটি হবে সেরা চয়েজ।

Motorola Edge 70 Neo vs OPPO K14 Plus Price in India

দামের কথা বললে, মোটোরোলা এজ 70 নিও ফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্টে আসে। ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 40,999 টাকা রাখা হয়েছে।

অন্যদিকে, ওপ্পো কে14 প্লাস স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ওপ্পো কে14 প্লাস ফোনের দাম 32,999 টাকা থেকে শুরু হয়। এটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে: সোলার অরেঞ্জ এবং স্টার হোয়াইট। বাকি দুটি মডেল 8GB + 128GB স্টোরেজের দাম 36,999 টাকা এবং 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 40,999 টাকা রাখা হয়েছে।

মোটোরোলা এজ 70 নিও নাকি ওপ্পো কে14 প্লাস ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে

মোটোরোলা এজ 70 নিও ফোনে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চি Extreme AMOLED ডিসপ্লে। এটি একটি সুপার এইচডি যার রেজোলিউশন 2772 x 1272 পিক্সেল। এটি 144Hz রিফ্রেশ রেট অফার করে। মোটোরোলা দাবি করেছে যে এজ 70 নিও ফোনটি 5200 নিট পিক পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে, যা কড়া রোদে স্ক্রিন দেখতে সাহায্য করে।

পাশাপাশি, ওপ্পো কে14 প্লাস ফোনে একটি 6.78-ইঞ্চি 1.5K অ্যামোলেড আল্ট্রা ব্রাইট ডিসপ্লে পাওয়া যাবে। ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং 3600 নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করা হয়েছে। কোম্পানি এই ফোনের ডিসপ্লেতে 1.07 বিলিয়ন রঙ দেওয়া হয়েছে।

কার প্রসেসর বেশি শক্তিশালী

লেটেস্ট মোটোরোলা এজ 70 নিও ফোনটি Qualcomm এর Snapdragon 7s Gen 3 চিপসেট সাপোর্ট করে। এটি ফাস্ট LPDDR5X RAM সহ পেয়ার করা।

অন্যদিকে ওপ্পো কে14 প্লাস ফোনে MediaTek Dimensity 7360 MAX প্রসেসর ও LPDDR4X RAM রয়েছে।

ক্যামেরা

ক্যামেরার দিকে এগোলে, মোটোরোলা এজ 70 নিও ফোনের পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এজ 70 নিও ফোনের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের Sony LYTIA 710, যা OIS সাপোর্ট করে। প্রাইমারি ক্যামেরা 30fps-এ 4K UHD ভিডিও রেকর্ড করতে পারে। দ্বিতীয় ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ভিশন ক্যামেরা। তৃতীয় ক্যামেরাটি একটি ডেডিকেটেড 3-ইন-1 লাইট সেন্সর। সেলফির জন্য ফোনে পাওয়া যাবে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এই ওপ্পো কে14 প্লাস ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনে একটি OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে।

দুটি ফোনের পেছনেই OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আছে। তবে মোটোরোলায় বড় সেন্সর (Sony LYTIA 710) এবং প্যান্টোন ভ্যালিডেটেড কালার থাকায় ছবির রঙ আরও স্বাভাবিক আসে। এছাড়া সেলফির জন্য মোটোরোলার 32 মেগাপিক্সেল ক্যামেরা ওপ্পোর 16 মেগাপিক্সেল ক্যামেরার চেয়ে ভালো ডিটেইলস দেয়।

ব্যাটারি

পাওয়ার দিতে মোটোরোলা এজ 70 নিও ফোনটি 7000mAh ব্যাটারি সহ আসে যা পুরো দিনে ফোনটি সহজে কাজ করে। কোম্পানি এতে 45W টার্বোপাওয়ার ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে। ফোনে 7.5W রিভার্স ওয়্যারড চার্জিংও রয়েছে। এতে বাইপাস চার্জিং ফিচারও পাওয়া যাবে।

পাশাপাশি, ওপ্পো কে14 প্লাস ফোনে রয়েছে একটি শক্তিশালী 8000mAh ব্যাটারি এবং 45W সুপারভুক ফাস্ট চার্জিং। এটি 10W রিভার্স ওয়্যারড চার্জিংও সাপোর্ট করে। ব্যাটারির দিক থেকে ওপ্পো স্পষ্ট বিজয়ী, এতে বিশাল ব্যাটারি রয়েছে, যা মোটোরোলার ব্যাটারির চেয়ে বেশি ব্যাকআপ দেবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile

Recommended Articles