Samsung Galaxy A56 5G phone best lowest price drop on Amazon Sale
বর্তমান সময় বাজারে একের পর এক সমস্ত স্মার্টফোনের দাম বাড়ছে। তবে এই সময় যদি আপনি একটি সস্তা স্মার্টফোন কিনতে চাইছেন তবে Amazon দিচ্ছে আপনাকে সুযোগ। আসলে Samsung Galaxy A56 5G স্মার্টফোনটি আসল দাম থেকে অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনটি 13000 টাকা সস্তায় কেনা যাবে। বলে দি যে আজ 8 অক্টোবর রাত 12টায় শুরু হবে Amazon Great Indian Festival 2026 সেল, যেখানে বিভিন্ন প্রোডাক্টে ডিসকাউন্ট এবং অফার পাওয়া যাবে।
শুধু তাই নয়, স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনে কোম্পানি ব্যাঙ্ক কার্ড এবং এক্সচেঞ্জ অফারের সাথে আসল দাম থেকে আরও কম দামে কেনা যাবে। চলুন দেরি না করে স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনের ডিল প্রাইস, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: পুজোর আগে Kodak লঞ্চ করল সস্তা দামে 55 ইঞ্চির Mini LED Smart Tv, দেখে নিন ফিচার কী কী
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনটি বর্তমানে 36,999 টাকা দামে বিক্রি হচ্ছে। এই দামে ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। ফোনে সোজা 26 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে ফোনের ফোনে আসল দাম 49,999 টাকা।
এছাড়া, গ্রাহকরা Amazon সাইটে এক্সচেঞ্জ অফারের আওতায় 35000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।
ডিসপ্লের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনে 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED, 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে, স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনটি অক্টা-কোর এক্সিনোস 1580 চিপসেটে কাজ করে। এটি 8GB/12GB RAM এবং 128GB/256GB স্টোরেজ সহ পেয়ার করা। এটি Android 15 ভিত্তিক One UI 7 তে কাজ করে।
ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল OIS সহ, 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পেয়ার করা। ফোনের সেন্সর 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এতে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে সুপার এইচডিআর এবং নাইটোগ্রাফি ফিচার পাওয়া যাবে।
ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনে অফার করা হয়েছে 5000mAh ব্যাটারি দেওয়া যা প্রায় ২৯ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দিতে সক্ষম। ফাস্ট চার্জিংয়ের জন্য ফোনে 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।