পুজোর আগে Kodak লঞ্চ করল সস্তা দামে 55 ইঞ্চির Mini LED Smart Tv, দেখে নিন ফিচার কী কী
Kodak ভারতে তার টিভি সিরিজে নতুন স্মার্ট টিভি নিয়ে হাজির হয়েছে। ফেস্টিভল সিজনের সময় এই টিভিতে ফ্ল্যাগশিপ Mini-QD 4K TV, HD Ready টিভি এবং জিও টেলি ওএস সহ আসা টিভি রয়েছে। কোডাক সাধারণ স্মার্ট টিভির দামে নতুন 55 ইঞ্চি মিনি এলইডি স্মার্ট টিভি লঞ্চ করেছে। কোডাক জানিয়েছে যে, উৎসব মরসুমে তারা এই নতুন স্মার্ট টিভিটি বাজারে এনেছে। নতুন স্মার্ট টিভি সস্তা দামে আকর্ষণীয় সব ফিচার অফার করে। এই টিভিতে হাই-ব্রাইটনেস স্ক্রিন এবং কোয়াড স্পিকার সিস্টেমের মতো চোখ ধাঁধানো সব ফিচার রয়েছে।
SurveyKodak 55 Mini LED Smart Tv Price in India
দামের কথা বললে, কোডাক K55 Mini 5060 মডেল নম্বরের এই 55 ইঞ্চি মিনি এলইডি স্মার্ট টিভিটির দাম 34,999 টাকা রাখা হয়েছে। কোডাক এই স্মার্ট টিভিতে দারুন সব অফারও দিচ্ছে।
আপকামিং Flipkart Big Billion Days Sale চলাকালীন কোডাক টিভিটি কেনা যাবে। কোডাক জানিয়েছে যে, যারা কম বাজেটে একটি মিনি এলইডি টিভি চান, তাদের কথা মাথায় রেখেই এই স্মার্ট টিভিটি লঞ্চ করা হয়েছে।
কোডাক 55 মিনি এলইডি স্মার্ট টিভির ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
কোডাকের এই লেটেস্ট স্মার্ট টিভিতে একটি 55 ইঞ্চির বড় মিনি-কিউডি প্যানেল রয়েছে। এই টিভিতে ডলবি ভিশন এবং এইচডিআর 10 সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও, এই টিভিতে 550 নিটস পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেটের মতো প্রিমিয়াম ফিচারও দেওয়া। ফিচারগুলোর সাহায্যে, চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে। কোম্পানির দাবি যে, লেটেস্ট কোয়াড-কোর চিপসেটের কারণে এই টিভি ল্যাগ ছাড়া এবং স্মুদভাবে কাজ করে।
অডিওর ক্ষেত্রে, এতে মোট 4টি স্পিকার রয়েছে এবং এই সেটআপটি মোট 80W আউটপুট সাউন্ড অফার করে। এটি ডলবি অ্যাটমস সাউন্ড টেক সাপোর্টের মাধ্যমে ভালো সাউন্ডও দেয়। টিভিতে থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, এইচডিএমআই, ইউএসবি, অপটিক্যাল, এভি এবং ইথারনেটের মতো সমস্ত কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে। এটি গুগলের লেটেস্ট ওএস-এ চলে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
