Redmi 17C 5G vs Oppo K14 Plus 5G: একটিতে দেওয়া 8000mAh ব্যাটারি এবং একটি সস্তা 5G ফোন, কোনটা কেনা হবে সেরা চয়েজ

HIGHLIGHTS

Xiaomi ভারতে সম্প্রতি Redmi 17C 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে

ভারতে আরেকটি স্মার্টফোন আসে Oppo K14 Plus 5G, যা Redmi 17C 5G ফোনের সাথে প্রতিযোগিতা করবে

রেডমি 17সি 5জি ফোনের দাম 20,999 টাকা থেকে শুরু হবে

Xiaomi ভারতে সম্প্রতি Redmi 17C 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। রেডমি 17সি একটি বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোন। রেডমি 17সি ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর এবং স্লিক ডিজাইন। এরই পাশাপাশি ভারতে আরেকটি স্মার্টফোন আসে Oppo K14 Plus 5G, যা এই ফোনের সাথে প্রতিযোগিতা করবে। পাশাপাশি, ওপ্পো কে14 প্লাস 5জি ফোনে দেওয়া হয়েছে 8000mAh ব্যাটারি এবং MediaTek Dimensity 7360 MAX প্রসেসর। আসুন রেডমি 17সি 5জি এবং ওপ্পো কে14 প্লাস 5জি ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের তুলনা করে দেখে নেওয়া যাক।

Redmi 17C 5G vs Oppo K14 Plus 5G Price in India

দামের কথা বললে, রেডমি 17সি 5জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ হয়েছে। রেডমি 17সি 5জি ফোনের দাম 20,999 টাকা থেকে শুরু হবে। এই দামে ফোনের 4GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এরা সাথে আরেকটি মডেল হল 6GB+128GB স্টোরেজ মডেল যার দাম 22,999 টাকা।

এর পাশাপাশি, ওপ্পো কে14 প্লাস ফোনটি তিনটি স্টোরেজ অপশনে আসে। ওপ্পো কে14 প্লাস ফোনের বেস মডেল 6GB RAM এবং 128GB স্টোরেজের দাম 29,999 টাকা। এছাড়া ফোনের আরেকটি মডেল হল 8GB+128GB, যার দাম 32,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজের দাম 35,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: iQOO Z11xa 5G vs Moto G Max 5G: 30 হাজার টাকার দামে দুটি ফোনের ডিসপ্লে, ক্য়ামেরা, প্রসেসর, ব্য়াটারি এবং ফিচারের তুলনা

রেডমি 17সি 5জি নাকি ওপ্পো কে14 প্লাস 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

নতুন রেডমি 17সি 5জি এবং ওপ্পো কে14 প্লাস 5জি ফোনের মধ্যে একটি সরাসরি তুলনা নিচে দেওয়া হলো। ওপ্পো কে14 প্লাস 5জি ফোনটি মূলত একটি প্রিমিয়াম ক্যাটাগরির ডিভাইস, অন্যদিকে রেডমি 17সি 5জি একটি বাজেট-ফ্রেন্ডলি 5জি স্মার্টফোন।

ডিসপ্লে

  • লেটেস্ট রেডমি 17সি 5জি ফোনে বেশ বড় একটি 6.9 ইঞ্চির স্ক্রিন রয়েছে, তবে এটি সাধারণ HD+ LCD প্যানেল।
  • পাশাপাশি, ডিসপ্লের দিক থেকে ওপ্পো কে14 প্লাস 5জি অনেক এগিয়ে। এতে রয়েছে 144Hz রিফ্রেশ রেটের 1.5K AMOLED স্ক্রিন, যা অনেক বেশি শার্প ও ভাইব্রেন্ট ভিজ্যুয়াল অফার করে।

প্রসেসর ও পারফরম্যান্স

  • রেডমি 17সি 5জি ফোনে 6nm MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে যা প্রতিদিনের সাধারণ কাজ ও হালকা গেম খেলার জন্য ভালো।
  • এছাড়া, ওপ্পো কে14 প্লাস 5জি ফোনে শক্তিশালী Dimensity 7360 Max চিপসেট পাওয়া যাবে, যা অনেক বেশি আধুনিক এবং হেভি মাল্টিটাস্কিং ও গেমিংয়ের জন্য চমৎকার পারফরম্যান্স দেয়।

ক্যামেরা

  • ফটোগ্রাফির ক্ষেত্রে, রেডমি 17সি 5জি এবং ওপ্পো কে14 প্লাস 5জি দুটি ফোনেই 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে।
  • পাশাপাশি, ওপ্পো কে14 প্লাস 5জি ফোনে OIS ফিচার রয়েছে, যা হাত কাঁপলেও স্থির ছবি ও ঝাঁকুনিহীন ভিডিও তুলতে পারে। এছাড়া এর 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রেডমির 8 মেগাপিক্সেল-এর তুলনায় অনেক পরিষ্কার ছবি তোলে।

ব্যাটারি ও চার্জিং

  • পাওয়ার দিতে রেডমি 17সি 5জি ফোনে 6000mAh ব্যাটারি সহ আসে যা খুব সহজেই এক থেকে দেড় দিন ব্যাকআপ দেবে।
  • এর বিপরিতে, ওপ্পো কে14 প্লাস 5জি ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর 8000mAh ব্যাটারি। এটি একবার চার্জে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এটি বাজারের অন্যতম সেরা ব্যাটারি ব্যাকআপ অফার করে এবং সাথে 45W ফাস্ট চার্জারও রয়েছে।

মতামত: আমার মতে রেডমি 17সি 5জি ফোনের তুলনায় অনেকটা এগিয়ে ওপ্পো কে14 প্লাস 5জি। ওপ্পো ফোনে প্রিমিয়াম ফিচার দেওয়া যা 8000mAh ব্যাটারি, সহ 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করে।

আরও পড়ুন: OnePlus N6 Lite vs Samsung Galaxy M17e 5G vs Realme P4 Lite 5G: ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর, দাম সহ বাকি তুলনা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :