6300mAh ব্যাটারি সহ দুটি সস্তা Poco স্মার্টফোনের আজ সেল, দাম 9999 টাকা থেকে শুরু

6300mAh ব্যাটারি সহ দুটি সস্তা Poco স্মার্টফোনের আজ সেল, দাম 9999 টাকা থেকে শুরু

POCO সম্প্রতি দুটি নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোন Poco C81 এবং Poco C81x আসে। পোকো সি81 সিরিজের ফোন বাজেট সেগামেন্টে আনা হয়েছে। আজ 27 এপ্রিল ভারেত পোকো সি81 এবং পোকো সি81এক্স ফোনটি প্রথম সেলে বিক্রি করা হবে। দুটি ডিভাইসের স্পেসিফিকেশন এবং ফিচার প্রায় একই। তবে কিছু ফিচার আলাদা রয়েছে। আপনি যদি বর্তমানে বাজেটে কোনো নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এই দুটি ফোনের দাম এবং ফিচারগুলো অবশ্যই একবার দেখা উচিত।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Poco C81 এবং Poco C81x ফোনের দাম এবং সেল অফার

দামের কথা বললে, পোকো সি81 ফোনটি একটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে – 4GB RAM এবং 64GB স্টোরেজ, যার দাম 10,999 টাকা থেকে শুরু। অন্যদিকে, পোকো সি81এক্স ফোনটি একমাত্র ভ্যারিয়্যান্টে কেনা যা 3GB+64GB স্টোরেজ মডেলে আসে। এই মডেলটি 9999 টাকা দামে কেনা যাবে। ফোনের সেল আজ 27 এপ্রিল, দুপুর 12টা থেকে Flipkart এর মাধ্যমে শুরু হবে।

আরও পড়ুন: Jio গ্রাহকদের বড় ঝটকা, রিচার্জ না করলেই বন্ধ হবে সিম, এক্টিভ রাখতে এখনই কিনুন 11 টাকা থেকে শুরু এই রিচার্জ প্ল্যান

পোকো সি81 এবং পোকো সি81এক্স-এর স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের দিক থেকে, পোকো সি81 ফোনে রয়েছে 6.9-ইঞ্চির একটি HD+ ডিসপ্লে, যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে, পোকো সি81এক্স ফোনে রয়েছে কিছুটা ছোট 6.88-ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। তবে, এই মডেলেও 120Hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সুবিধা রয়েছে। এই ফোনের পিক ব্রাইটনেস 650 নিটস পর্যন্ত হয়ে থাকে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, দুটি ডিভাইসেই অক্টা-কোর Unisoc T7250 চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে পেয়ার রয়েছে একটি ARM Mali-G57 GPU। এছাড়া, ফোনে LPDDR4x RAM এবং 64GB স্টোরেজ রয়েছে, যা microSD কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়ানো যাবে।

poco c81 budget phone First sale Price in India

আরও পড়ুন: 3 star vs 5 star AC: আপনার বাড়ির জন্য কোনটি হবে সেরা চয়েজ এবং কোনটি করবে বিদ্যুৎ খরচ কম

ক্যামেরার ক্ষেত্রে, পোকো সি81 ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ডিভাইসে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। এর বিপরীতে, পোকো সি81এক্স ফোনে রয়েছে একটি মাত্র 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া, পোকো সি81 ফোনে রয়েছে 6300mAh ব্যাটারি, অন্যদিকে পোকো সি81এক্স ফোনে রয়েছে 5200mAh ব্যাটারি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo