3 star vs 5 star AC: আপনার বাড়ির জন্য কোনটি হবে সেরা চয়েজ এবং কোনটি করবে বিদ্যুৎ খরচ কম
প্রথম নজরে 5 Star এবং 3 Star একই মনে হতে পারে, কিন্তু এসির পারফরম্যান্স, বিদ্যুৎ খরচ এবং দীর্ঘমেয়াদী মেইনটেনেন্সের খরচ অনেকটা আলাদা
ফাইভ স্টার এবং ট্রি স্টার এসির মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটি হলো এদের বিদ্যুৎ খরচের মাত্রার
এই দুটি বিকল্পের মধ্যে অর্থাৎ 5 স্টার নাকি 3 স্টার, কোনটি আপনার জন্য সবচেয়ে সেরা বিকল্প হবে
গরম বাড়রার সাথে সাথেই AC এর চাহিদা বাজারে বেড়ে যায়। এই সময় এসি কেনার চিন্তা মনে আসাটা অত্যন্ত স্বাভাবিক। তবে কেনার সময় আসল সমস্যা শুরু হয়, যখন আপনাকে একটি 5 Star এবং 3 Star এসির মধ্যে যেকোনো একটি বেছে নিতে হয়। প্রথম নজরে দুটি একই মনে হতে পারে, কিন্তু এসির পারফরম্যান্স, বিদ্যুৎ খরচ এবং দীর্ঘমেয়াদী মেইনটেনেন্সের খরচ অনেকটা আলাদা। ঠিক এই কারণেই, সঠিক এসিটি বেছে নেওয়া শুধু এর দাম বা কুলিং করার ক্ষমতার ওপরই নির্ভর করে না, বরং আপনি কত ঘনঘন এবং কীভাবে এটি ব্যবহার করতে চান-তার ওপরও এটি অনেকটা নির্ভর করবে। চলুন জেনে নেওয়া যাক, এই দুটি বিকল্পের মধ্যে অর্থাৎ 5 স্টার নাকি 3 স্টার, কোনটি আপনার জন্য সবচেয়ে সেরা বিকল্প হবে।
SurveyFive star AC vs three star AC: বিদ্যুৎ খরচ এবং বিলের মধ্যে পার্থক্য কী?
ফাইভ স্টার এবং ট্রি স্টার এসির মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটি হলো এদের বিদ্যুৎ খরচের মাত্রার। ফাইভ-স্টার এসিগুলো এমনভাবে ডিজাইন করা হয়, যাতে কম বিদ্যুৎ খরচ করেই এরা বেশি ঠান্ডা করতে পারে। এতে এডভান্স এনার্জি সেভিং-টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করা হয়, যা বিশেষ করে দীর্ঘ সময় ধরে এসি ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের খরচ কন্ট্রোলে রাখতে সাহায্য করে।

অন্যদিকে, ট্রি স্টার এসি কেনার প্রাথমিক খরচ কম হলেও, এগুলো তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ খরচ করে। ফলে, আপনি যদি প্রতিদিন বেশ কয়েক ঘণ্টা ধরে এসি ব্যবহার করেন, তবে একটি ট্রি-স্টার এসির বিল ধীরে-ধীরে বেশি আসে। সেই হিসেবে আপনার ব্যবহারের মাত্রা যদি বেশি হয়, তবে দীর্ঘ সময়ের কথা মাথায় রেখে ফাইভ স্টার এসি কেনা লাভজনক হবে।
5-স্টার AC নাকি 3-স্টার AC: কুলিং এবং আরাম
প্রায় সময় দেখা গেছে যে কুলিং পারফরম্যান্সের ক্ষেত্রে 5 স্টার এসি এগিয়ে থাকে। কুলিংয়ের ক্ষেত্রে এটি দ্রুত ঘরকে ঠান্ডা করে এবং টেম্প্রেচার কন্ট্রোল রাখে। এতে ভাল সেন্সর এবং কন্ট্রোল সিস্টাম দেখা যায়। পাশাপাশি, 3 স্টার এসি বেসিক কুলিং অফার করে এবং এতে টেম্প্রেচার ওঠা নামা বেশি হয়। বিশেষভাবে বেশি গরম বা ইিউমিড এলাকায় বেশি পার্থক্য দেখা যেতে পারে।

5-স্টার এসি নাকি 3-স্টার এসি: দাম এবং দীর্ঘমেয়াদী ব্যবহার
খরচের দিক থেকে বিবেচনা করলে, 5 স্টার এসির প্রাথমিক খরচ প্রায়শই বেশি হয়, কারণ এতে ভাল এনার্জি-সেভিং ফিচার দেওয়া। তবে দীর্ঘ সময়ে এটি খরচ কমিয়ে দেয়। এর বিপরীতে, 3 স্টার এসি কম বাজেটে আসে, তবুও এর বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে বেশি
কোনটি এসি আপনার জন্য সেরা?
আপনি যদি কম সময়ের জন্য এসি ব্যবহার করেন, তবে 3 স্টার এসি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। তবে, আপনি যদি সারা দিন ধরে কিংবা দীর্ঘ সময়ের জন্য এসি ব্যবহার করেন, তাহলে একটি 5-স্টার এসি অনেক বেশি ভালো বিকল্প হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile