Karbonn Rebel Pro vs MIVI One 5G vs Vivo T5e: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা

Highlights

কার্বন ভারতীয় বাজারে একটি নতুন স্মার্টফোন Karbonn Rebel Pro লঞ্চ করেছে

দাম অনুযায়ী এই ফোনটি MIVI One 5G এবং Vivo T5e-এর সাথে প্রতিযোগিতা করছে

এখানে আমরা কার্বন রেবেল প্রো, মিভি ওয়ান 5জি এবং ভিভো টি5ই ফোনের স্পেসিফিকেশনের তুলনা করবো

Karbonn Rebel Pro vs MIVI One 5G vs Vivo T5e: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা

কার্বন ভারতীয় বাজারে একটি নতুন স্মার্টফোন Karbonn Rebel Pro লঞ্চ করেছে। দাম অনুযায়ী এই ফোনটি MIVI One 5G এবং Vivo T5e-এর সাথে প্রতিযোগিতা করছে। এখানে আমরা কার্বন রেবেল প্রো, মিভি ওয়ান 5জি এবং ভিভো টি5ই ফোনের স্পেসিফিকেশনের তুলনা করবো। আপনি যদি এই ফোনের মধ্যে কোনও একটি কিনতে চান তবে এই তুলনা আপনার কাজে আসবে। কার্বন রেবেল প্রো-তে রয়েছে মিডিয়াটেক হেলিও জি81 প্রসেসর, মিভি ওয়ান 5জি ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট এবং ভিভো টি5ই ফোনে রয়েছে অক্টা কোর ইউনিসক টি7225 প্রসেসর।

Karbonn Rebel Pro vs MIVI One 5G vs Vivo T5e Price in India

দামের কথা বললে, কার্বন রেবেল প্রো ফোনের 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 11,499 টাকায় লঞ্চ করা হয়েছে।

অন্যদিকে, মিভি ওয়ান 5জি ফোনের 4GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,699 টাকা।

তবে, ভিভো টি5ই ফোনের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 13,999 টাকা।

Karbonn Rebel Pro vs MIVI One 5G vs Vivo T5e Price

কার্বন রেবেল প্রো নাকি মিভি ওয়ান 5জি নাকি ভিভো টি5ই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে

ডিসপ্লের দিক থেকে, কার্বন রেবেল প্রো 6.7 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 720 নিটস পিক ব্রাইটনেস রয়েছে।

এছাড়া, মিভি ওয়ান 5জি ফোনেও রয়েছে কিছুটা বড় 6.75-ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন 1600×720 পিক্সেল এবং রিফ্রেশ রেট 90Hz।

আরেকদিকে, ভিভো টি5ই ফোনে রয়েছে 6.74-ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন 720x1600 পিক্সেল এবং রিফ্রেশ রেট 90Hz দেওয়া।

অপারেটিং সিস্টেম এবং প্রসেসর

প্রসেসর হিসেবে কার্বন রেবেল প্রো ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি81 চিপসেট এবং এটি অ্যান্ড্রয়েড 16-এ চলে।

মিভি ওয়ান 5জি অ্যান্ড্রয়েড 16-এ চলে এবং এটি একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসরে কাজ করে।

আরেক দিকে, ভিভো টি5ই অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে তৈরি অরিজিনওএস 6-এ চলে এবং এটি অক্টা-কোর ইউনিসক টি7225 প্রসেসরে কাজ করে।

ক্যামেরা সেটআপ

পাওয়ার দিতে, কার্বন রেবেল প্রো-তে একটি 64 মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা রয়েছে। অপরদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এছাড়া, মিভি ওয়ান 5জি-এর পেছনে এলইডি ফ্ল্যাশ সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

অপরদিকে ভিভো টি5ই ফোনের পেছনে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি ব্যাকআপ

পাওয়ার দিতে, কার্বন রেবেল প্রো 6000mAh ব্যাটারি সহ বাজারে এসেছে, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, মিভি ওয়ান 5জি ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

পাশাপাশি, ভিভো টি5ই ফোনে রয়েছে 5500mAh ব্যাটারি, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile