7000mAh ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোনে সোজা 13 হাজার টাকার বেশি ছাড়

HIGHLIGHTS

আপনি কি বড় ব্যাটারি লাইফ এবং মজবুত ডিজাইন সহ 5G স্মার্টফোন চান তবে Motorola G37 Power ভাল বিকল্প

7000mAh ব্যাটারি সহ আসা মোটোরোল জি37 পাওয়ার ফোনটি বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে

মোটোরোলা জি37 পাওয়ার ফোনটি এখন Flipkart Diwali sale এ অনেকটা সস্তায় কেনা যাবে

7000mAh ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোনে সোজা 13 হাজার টাকার বেশি ছাড়

আপনি কি বড় ব্যাটারি লাইফ এবং মজবুত ডিজাইন সহ 5G স্মার্টফোন খুঁজছেন তবে Motorola G37 Power ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। আসলে Flipkart Diwali Sale এ 7000mAh ব্যাটারি সহ আসা মোটোরোল জি37 পাওয়ার ফোনটি বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ মিলিট্রি-গ্রেড ডিউরাবিলিটি মতো ফিচার।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

বিশেষ ব্যাপার হলো, মোটোরোলা জি37 পাওয়ার ফোনটি এখন ফ্লিপকার্টে অনেকটা সস্তায় কেনা যাবে। আপনি যদি কম দামে বড় ব্যাটারি এবং মজবুত ডিজাইনের কোনো ফোন খুঁজে থাকেন, তাহলে এই অফারটি আপনার কাজে আসতে পারে।

আরও পড়ুন: একধাপে 10 হাজার টাকা সস্তায় কেনা যাবে Nothing 5G স্মার্টফোন, Flipkart দিওয়ালি সেলে ব্যাপক ছাড়

Motorola G37 Power Price deal on Flipkart

ফ্লিপকার্ট সাইটে মোটোরোলার এই ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 44 শতাংশ ছাড়ের সাথে মাত্র 16,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। তবে ফ্লিপকার্ট সাইটে 30,499 টাকা দামে এই ফোনটি লিস্ট করা। এর ফলে এতে 13,500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

Motorola G37 Power Price deal on Flipkart sale

এছাড়াও, ফোনের সাথে বিশেষ ব্যাঙ্ক অফারও রয়েছে, যার মধ্যে ফ্লিপকার্ট, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এসবিআই ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 850 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ব্যাঙ্ক অফারগুলো মিলিয়ে ফোনের দাম কমে যাবে 16,149 টাকায় দাঁড়ায়।

আপনি 6 মাসের নো-কস্ট ইএমআই তে প্রতি মাসে 2833 টাকায় ফোনটি কেনা যাবে। আপনার পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 15,200 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। তবে, এই এক্সচেঞ্জ দাম পুরোনো ফোনের মডেল, অবস্থা এবং দামের উপর নির্ভর করবে।

মোটোরোলা জি37 পাওয়ার ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের দিক থেকে, মোটোরোলা মোটো জি37 পাওয়ার ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস 7আই সহ 6.7-ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে। ফোনটি শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসরে কাজ করে, সাথে আছে 4 জিবি RAM এবং 128 জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে।

আরও পড়ুন: দেশী সংস্থা Karbonn ভারতে লঞ্চ করল দুটি সস্তা স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 64MP ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ফোনে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, IP64 ওয়াটার-রেজিস্ট্যান্ট ডিজাইন এবং MIL-STD-810H মিলিটারি-গ্রেড সুরক্ষা। ফোনে 30W টার্বোপাওয়ার চার্জিং সহ একটি বড় 7000mAh ব্যাটারি রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile