একধাপে 10 হাজার টাকা সস্তায় কেনা যাবে Nothing 5G স্মার্টফোন, Flipkart দিওয়ালি সেলে ব্যাপক ছাড়
Flipkart Big Bang Diwali Sale চলাকালীন স্মার্টফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে
Nothing Phone 4a ফোনটি ফ্লিপকার্ট দিওয়ালি সেলে ছাড় এবং ব্যাঙ্ক অফার সহ পাওয়া যাচ্ছে
নাথিং ফোন 4এ ফোনে রয়েছে 5400mAh ব্যাটারি এবং এতে 50W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে
Flipkart Big Bang Diwali Sale চলাকালীন স্মার্টফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। নাথিং কোম্পানি চলতি বছররে সেপ্টেম্বর মাসে Nothing Phone 4a ফোনের নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এখন, এই ফোনটি ই-কমার্স সাইটে ছাড় এবং ব্যাঙ্ক অফার সহ পাওয়া যাচ্ছে। আপনি যদি নাথিং ফোন 4এ ফোনটি কেনার কথা ভাবছেন তবে এই সুযোগ মিস করা যাবে না। আসুন নাথিং ফোন 4এ ফোনের উপর পাওয়া ডিল এবং অফারগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
SurveyNothing Phone 4a price in Flipkart Offers
দামের কথা বললে, নাথিং ফোন 4এ ফোনের 6GB+128GB স্টোরেজ মডেলটি ই-কমার্স সাইটে 34,999 টাকা দামে লিস্ট করা। তবে সেপ্টেম্বর মাসে ফোনের লঞ্চ প্রাইস ছিল 39,999 টাকা।
পেমেন্টের জন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে 5,550 টাকা ছাড় পাওয়া যাবে, ফলে দাম কমে হয় যাবে 29,449 টাকা। এই ফোনটি লঞ্চ প্রাইস থেকে প্রায় 10,550 টাকা কমে পাওয়া যাচ্ছে।
নাথিং ফোন 4এ ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, নাথিং ফোন 4এ ফোনে রয়েছে একটি 6.78-ইঞ্চি এলটিপিএস ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন 1224×2720 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 4500 নিটস। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক ওএস 4.1-এ চলে। এটি একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 4 প্রসেসরে কাজ করে।
ফোন 4এ-এর পেছনের ক্যামেরা সেটআপে রয়েছে যা 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সোজা 10 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে 7000mAh ব্যাটারি সহ OnePlus 5G স্মার্টফোন
পাওয়ার দিতে নাথিং ফোন 4এ ফোনে রয়েছে 5400mAh ব্যাটারি এবং এতে 50W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে 4জি, 5জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
