Amazon দিওয়ালি সেলে 8000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 5G স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি
উৎসবের মরশুমে Amazon সাইটে চলেছে Great Indian Festival Diwali Edition সেল, যা এবার শেষের দিকে
সেলে OnePlus Nord CE6 Lite ফোনটি দুর্দান্ত ডিল এবং অফারের সাথে বিক্রি হচ্ছে
নর্ড সিই6 লাইট ফোনে 45W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 7000mAh ব্যাটারি রয়েছে

উৎসবের মরশুমে Amazon সাইটে চলেছে Great Indian Festival Diwali Edition সেল, যা এবার শেষের দিকে। আপনি যদি এমন সময় নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এখনই সময়। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে OnePlus Nord CE6 Lite ফোনটি দুর্দান্ত ডিল এবং অফারের সাথে বিক্রি হচ্ছে। এতে থাকছে ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার। এই ফোনটি আসল দাম থেকে অনেক সস্তায় কেনা যাবে।
OnePlus Nord CE6 Lite Price in Amazon Diwali Sale
ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলটি Amazon Diwali Sale 26,499 টাকায় বিক্রি হচ্ছে। দিওয়ালি সেলে ডিসকাউন্টের সাথে এই ফোনে 1250 টাকার ব্যাঙ্ক ছাড় পাওয়া যেতে পারে। গ্রাহকরা HDFC কার্ড ক্রেডিট কার্ড পেমেন্টে এই অফারটি পেতে পারেন। যার ফলে ফোনের দাম কমে দাড়াবে 24,699 টাকা।
ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে একটি 6.72-ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন 2400x1080 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক 680 নিটস পর্যন্ত ব্রাইটনেস।
ফোনের পেছনে রয়েছে f/1.8 অ্যাপারচার ও EIS সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সাথে f/2.4 অ্যাপারচার সহ একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে f/2.0 অ্যাপারচারসহ একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
নর্ড সিই6 লাইট ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 এপেক্স প্রসেসরে কাজ করে। ফোনটি অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে তৈরি অক্সিজেনওএস 16-এ চলে।
পাওয়ার দিতে নর্ড সিই6 লাইট ফোনে 45W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 7000mAh ব্যাটারি রয়েছে।
কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে 5জি, ডুয়াল 4জি ভিওএলটিই, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.4, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি।

