Jio বন্ধ করে দিচ্ছে এই সিম কার্ড, এক্টিভ রাখতে দেখে নিন 11 টাকা থেকে শুরু এই রিচার্জ প্ল্যান
আপনার কি Jio SIM আচমকা বন্ধ হয়ে গেছে? জিও সিমে কোনও কলিং বা কাজ হচ্ছে না?
11 টাকা বা 103 টাকার মতো একটি ছোট রিচার্জ আপনার নম্বরকে এক্টিভ রাখতে সাহায্য করতে পারে।
189 টাকার জিও প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন এবং এটি আনলিমিটেড কলিং সুবিধা অফার করে
আপনার কি Jio SIM আচমকা বন্ধ হয়ে গেছে? জিও সিমে কোনও কলিং বা কাজ হচ্ছে না? আসলে জিও চুপিসারে কিছু সিম কার্ড ডিএক্টিভেট বা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে যে জিও সেইসব সিম কার্ড নিষ্ক্রিয় করে দিচ্ছে, যা শুধুমাত্র বিনামূল্যে ইনকামিং কলের জন্য ব্যবহার করা হয়ে। অনেক গ্রাহকরাই লক্ষ্য করতে শুরু করেছেন যে, কোনো রকমমের নোটিফিকেশন না দিয়েই তাদের নম্বরগুলো কাজ করা বন্ধ করে দিচ্ছে। এই সমস্যাটি এমন গ্রাহকদের সাথে হচ্ছে যারা দীর্ঘ সময় ধরে কোনো রিচার্জ করেননি।
Surveyঅভিষেক যাদব X (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়েছেন যে, দেশের বিভিন্ন স্থানের গ্রাহকরা তাদের জিও সিম ডিএক্টিভেট হওয়ার বিষয় জানাচ্ছেন। যার মানে আপনার সিম কার্ডটি যদি এক্টিভেট না থাকে বা শুধুমাত্র ইনকামিং কলের কাজেই ব্যবহার করা হয়ে, তবে সেটি শীঘ্রই ডিএক্টিভেট হয় যেতে পারে। আপনার নম্বরটি বন্ধ হওয়ার আগেই, এখনই একটি সস্তা রিচার্জ করে নিন, যাতে আপনার সিমটি এক্টিভ থাকে। এখানে জিওর কিছু সস্তা রিচার্জ প্ল্যানের একটি তালিকা দেওয়া হচ্ছে, আসুন জেনে নেওয়া যাক।
Jio 11 টাকার ডেটা প্যাক
জিও এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান যা শর্ট-টর্ম ডেটা অনলি প্ল্যান যার দাম 11 টাকা। এই রিচার্জ প্ল্যানে 10 জিবি হাই- স্পিড ডেটা দেওয়া হয় যার ভ্যালিডিটি মাত্র 1 ঘন্টার। ডেটা লিমিট শেষ হওয়ার পর স্পিড কমে 6kbps হয় যাবে। বলে দি যে এই প্ল্যানে কোনো কলিং বা SMS সুবিধা পাওয়া যাবে না। আপনি যদি কম খরচে আপনার সিম এক্টিভ রাখতে চান তবে এই প্ল্যানটি ভাল বিকল্প।

103 টাকার Jio রিচার্জ প্ল্যান
এই প্ল্যানে কোম্পানি 5 জিবি মোট ডেটা এবং 28 দিনের ভ্যালিডিটি অফার করছে। এছাড়া এতে OTT সুবিধাও রয়েছে, এই সুবিধার আওতায় গ্রাহকরা MyJio ভাউচার সিস্টেম ব্যবহার করে এন্টারটেনমেন্ট বান্ডল বেছে নিতে পারেন। এই অপশনগুলির মধ্যে রয়েছে JioHotstar Mobile, SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery Plus, Sun NXT এবং Hoichoi-এর মতো পরিষেবা।
103 টাকার জিও ফ্লেক্সি প্যাক
এছাড়া কোম্পানির কাছে 103 টাকার প্ল্যানও রয়েছে। এতে 5 জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয়। সাথে এতে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। তবে বলে দি যে এই প্যাকে কোনো অতিরিক্ত OTT সুবিধা দেওয়া হয় না। এটি এমন গ্রাহকদের জন্য যারা কম খরচে ডেটা সুবিধা পেতে চান।
189 টাকার জিও প্ল্যান
189 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন এবং এটি আনলিমিটেড কলিং সুবিধা অফার করে। পুরো ভ্যালিডিটির জন্য এই প্ল্যানে মোট 2 জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প যাদের কলিংয়ের প্রয়োজন বেশি এবং ডেটা কম প্রয়োজন হয়।
209 টাকার জিও প্রিপেইড প্ল্যান
আরেকটি প্ল্যান হল 209 টাকার,যা কলিং এবং ডেটা হিসেবে ভাল। এই প্ল্যানে 22 দিনের ভ্যালিডিটি এবং 1 জিবি ডেটা প্রতিদিন পাওয়া যায়। সেই হিসেবে এতে মোট 22 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া এতে আনলিমিটেড কলিং এবং 100 SMS প্রতিদিন দেওয়া হচ্ছে। এই প্ল্যানের সাথে JioTV এবং JioCloud-এর মতো অতিরিক্ত সুবিধাও থাকতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile