POCO C65: 8GB RAM এবং 50MP ক্যামেরা সহ বাজারে এল নতুন পোকো ফোন, দাম 10,000 টাকার থেকে কম
POCO কোম্পানি নতুন বাজেট স্মার্টফোন (Budget Smartphone) Poco C65 নিয়ে হাজির হয়েছে
পোকোর লেটেস্ট ফোন Poco C65 ফোনটি 10 হাজার টাকার কম দামে বাজারে চালু করা হয়েছে
পোকোর নতুন স্মার্টফোনটি দুটি ভ্যারিয়্যান্ট 6GB/8GB RAM এবং 128GB/256GB স্টোরেজ সহ আনা হয়েছে
POCO কোম্পানি তার ইউজারদের জন্য নতুন বাজেট স্মার্টফোন (Budget Smartphone) নিয়ে হাজির হয়েছে। এই ফোনটি Poco C65 নামে বাজারে লঞ্চ করেছে। বলে দি যে বেশ কয়েকদিন ধরেই ল নতুন বাজেট ফোনটি অনলাইনে চর্চায় ছিল।
কোম্পানির তরফে নতুন ফোনের লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছিল। পোকোর লেটেস্ট ফোন Poco C65 ফোনটি 10 হাজার টাকার কম দামে বাজারে চালু করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন পোকো ফোনে কী বিশেষ রয়েছে।
Poco C65 স্পেসিফিকেশন
ডিসপ্লের কথা বললে পোকো C65 ফোনে 6.74 ইঞ্চি HD+ স্ক্রিন, 90Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা দেওয়া হয়েছে।
প্রসেসর হিসেবে ফোনে Mediatek Helio G85 চিপসেট অফার করা হয়েছে।
পোকোর নতুন স্মার্টফোনটি দুটি ভ্যারিয়্যান্ট 6GB/8GB RAM এবং 128GB/256GB স্টোরেজ সহ আনা হয়েছে। RAM বাড়াতে ফোনে 16GB পর্যন্ত ভার্চুয়াল RAM পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য Poco C65 স্মার্টফোনে 50MP মেইন সেন্সর এবং 2MP ম্যাক্রো সেন্সর অফার করা হয়েছে। সেলফির জন্য ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
নতুন পোকো ফোনটি Android 13 ভিত্তিক MIUI 14 এর সাথে কাজ করে।
Poco C65 ফোনের দাম কত
পোকো এর নতুন স্মার্টফোনটি গ্লোবাল লঞ্চ করা হয়েছে। ফোনের বেস মডেলটি 6GB RAM এর সাথে 109 ডলার, যা প্রায় 9060 টাকায় কেনা যাবে।
পাশাপাশি, ফোনেট টপ মডেলটি 129 ডলার, যা প্রায় 10,722 টাকায় কেনার সুযোগ রয়েছে। ভারতীয় বাজারে এই ফোনটি Amazon সাইট থেকে বিক্রি করা হবে। তবে এখনও পর্যন্ত ফোনের সেল তারিখ সম্পর্কে কোম্পানি কিছু জানায়নি।