POCO কোম্পানি তার ইউজারদের জন্য নতুন বাজেট স্মার্টফোন (Budget Smartphone) নিয়ে হাজির হয়েছে। এই ফোনটি Poco C65 নামে বাজারে লঞ্চ করেছে। বলে দি যে বেশ কয়েকদিন ধরেই ল নতুন বাজেট ফোনটি অনলাইনে চর্চায় ছিল।
Survey
✅ Thank you for completing the survey!
কোম্পানির তরফে নতুন ফোনের লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছিল। পোকোর লেটেস্ট ফোন Poco C65 ফোনটি 10 হাজার টাকার কম দামে বাজারে চালু করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন পোকো ফোনে কী বিশেষ রয়েছে।
ফটোগ্রাফির জন্য Poco C65 স্মার্টফোনে 50MP মেইন সেন্সর এবং 2MP ম্যাক্রো সেন্সর অফার করা হয়েছে। সেলফির জন্য ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
নতুন পোকো ফোনটি Android 13 ভিত্তিক MIUI 14 এর সাথে কাজ করে।
Poco C65 ফোনের দাম কত
পোকো এর নতুন স্মার্টফোনটি গ্লোবাল লঞ্চ করা হয়েছে। ফোনের বেস মডেলটি 6GB RAM এর সাথে 109 ডলার, যা প্রায় 9060 টাকায় কেনা যাবে।
#POCOC65, the ideal phone for the practical you, is now on sale! How about treating yourself to the perfect year-end gift #POCOC65? Make your purchase now!🛒 pic.twitter.com/uay2dhKByM
পাশাপাশি, ফোনেট টপ মডেলটি 129 ডলার, যা প্রায় 10,722 টাকায় কেনার সুযোগ রয়েছে। ভারতীয় বাজারে এই ফোনটি Amazon সাইট থেকে বিক্রি করা হবে। তবে এখনও পর্যন্ত ফোনের সেল তারিখ সম্পর্কে কোম্পানি কিছু জানায়নি।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile