OnePlus এর দুটি 5G স্মার্টফোনে সোজা 5000 টাকার ছাড়, রয়েছে 7400mAh ব্যাটারি এবং Snapdragon প্রসেসর

HIGHLIGHTS

ওয়ানপ্লাস তার OnePlus Diwali Sale 2026 এর ঘোষণা করেছে যা 8 অক্টোবর থেকে শুরু হবে

ওয়ানপ্লাস দিওয়ালি সেলে OnePlus 15 এবং OnePlus 15R ফোনে দুর্দান্ত ডিল পাওয়া যাবে

ওয়ানপ্লাস 15 ফোনে OLED 165GHz রিফ্রেশ ডিসপ্লে, 73000mAh এর বড় ব্যাটারি রয়েছে

ওয়ানপ্লাস তার OnePlus Diwali Sale 2026 এর ঘোষণা করেছে। কোম্পানির এই সেল 8 অক্টোবর থেকে শুরু হবে। সেল চলাকালীন একাধিক ওয়ানপ্লাস স্মার্টফোনে দেদার ছাড় দেওয়া হচ্ছে। তবে আপনি যদি নতুন ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেন তবে OnePlus 15 এবং OnePlus 15R ফোনে দুর্দান্ত ডিল পাওয়া যাবে যা একদমই মিস করা উচিত নয়। ব্যাঙ্ক অফারের পর ওয়ানপ্লাস 15 এবং ওয়ানপ্লাস 15আর দুটি ফোন আসল দাম থেকে অনেকটা কমে কেনা যাবে।

OnePlus 15 স্মার্টফোনে ডিসকাউন্ট প্রাইস

দিওয়ালি সেলে ওয়ানপ্লাস এর প্রিমিয়াম স্মার্টফোন ওয়ানপ্লাস 15 অফারের পর মাত্র 81,999 টাকায় কেনা যাবে। তবে বর্তমানে ওয়ানপ্লাস 15 ফোনটি 85,999 টাকায় লিস্ট করা। যার মানে সেল চলাকলীন আপনি ফোনে ব্যাঙ্ক অফার সহ প্রায় 4000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ডিভাইসে দুর্দান্ত Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রিমিয়াম ফোল্ডেবাল সহ Vivo আজ ভারতে আনছে তিনটি নতুন 5G স্মার্টফোন, থাকবে 200MP ক্যামেরা সহ বড় ডিসপ্লে

ফিচার হিসেবে ওয়ানপ্লাস 15 ফোনে OLED 165GHz রিফ্রেশ ডিসপ্লে, 73000mAh এর বড় ব্যাটারি এবং OxygenOS 16 পাওয়া যাবে। এছাড়া রয়েছে 50MP এর ক্যামেরা।

OnePlus 15R মিলবে আরও সস্তায়

শুধু তাই নয়, এই সেল চলাকালীন ওয়ানপ্লাস 15আর ফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। ফোনটি ব্যাঙ্ক অফারের সাথে আপনি মাত্র 54,999 টাকায় কেনা যাবে। তবে বর্তমানে এই ফোনটি 59,999 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে সেলে ওয়ানপ্লাস 15আর ফোনটি 5000 টাকা সস্তায় কেনা যাবে।

ফিচার হিসেবে ওয়ানপ্লাস 15আর ফোনে রয়েছে Snapdragon 8 Gen 5 প্রসেসর। সাথে এতে 7400mAh এর বড় ব্যাটারি, 165Hz OLED ডিসপ্লে এবং IP69 রেটিং পাওয়া যাবে। এছাড়া ফোনে OxygenOS 16 পাওয়া যাবে।

আরও পড়ুন: মাত্র 16 হাজার টাকার খরচে কেনা যাবে 7000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন সস্তায়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :