Snapdragon 8s Gen 4 চিপসেট, 12GB RAM সহ লিক হল iQOO 16R ফোনের ফিচার, জানুন আর কী থাকবে বিশেষ

Highlights

iQOO 16R সম্প্রতি Geekbench বেঞ্চমার্কিং লিস্টিংয়ে স্পট করা হয়েছে

আইকু 16আর ফোনে দেওয়া যেতে পারে কোয়ালকম এর Snapdragon 8s Gen 4 প্রসেসর

রিপোর্ট অনুযায়ী আইকু গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতীয় বাজারেও আগামী 2027 এর শুরুর দিকে আইকু 16আর ফোনটি লঞ্চ করতে পারে

আইকু কোম্পানি শীঘ্রই ভারতীয় বাজারে তার নতুন 5G স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির নতুন স্মার্টফোন হবে iQOO 16R, যা সম্প্রতি Geekbench বেঞ্চমার্কিং লিস্টিংয়ে স্পট করা হয়েছে। লিস্টিং থেকে আইকু 16আর ফোনের প্রসেসর এবং পারফরম্যান্স সম্পর্কে তথ্য প্রকাশ হয়েছে। এছাড়া রিপোর্টে ফোনের বড় ব্যাটারি, হাই-রিফ্রেশ রেট এবং ক্যামেরা সেটআপ ডিটেলও প্রকাশ্যে এসেছে। তবে এখন পর্যন্ত কোম্পানি এই ফোনের কোনো ডিটেল, নাম বা ফিচারের বিষয় কিছু জানায়নি।

iQOO 16R ফোনের কেমন হবে ফিচার এবং স্পসিফিকেশন

স্পেক্সের কথা বললে, টিপস্টার Abhishek Yadav তার সম্প্রতি পোস্টে জানিয়েছে যে আইকিউ 16আর ফোনটি Geekbench সাইটে মডেল নম্বর Vivo I2606 এর সাথে দেখা যায়। ডিভাইসটি সিঙ্গেল-কোর টেস্টে 1775 এবং মাল্টি-কোর পরিক্ষায় 6680 স্কোর করেছে। পারফরম্যান্সের জন্য আইকু 16আর ফোনে দেওয়া যেতে পারে কোয়ালকম এর Snapdragon 8s Gen 4 প্রসেসর।

এছাড়া ফোনে Adreno 825 GPU এবং 12GB পর্যন্ত RAM পাওয়া যেতে পারে। তবে এর আগে আসা রিপোর্টে বলা হয়েছিল যে ডিভাইসে 16GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ দেখা গেছিল।

ফোনটি আউট অফ দ বক্স Android 17 এর সাথে আসবে। যার মানে এতে লেটেস্ট অপারেটিং সিস্টাম সাপোর্ট থাকবে। সবচেয়ে বিশেষ ফিচার হতে পারে এই ফোনের 10,000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।

ফটোগাফির জন্য আইকিউ 16আর ফোনে দেওয়া হবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথে এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে। তবে ফ্রন্টে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যেতে পারে।

ভারতে কবে লঞ্চ হবে আইকু 16আর

রিপোর্ট অনুযায়ী আইকু গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতীয় বাজারেও আগামী 2027 এর শুরুর দিকে আইকু 16আর ফোনটি লঞ্চ করতে পারে।

কত দামে ভারতে কেনা যাবে আইকু 16আর ফোনটি

লিক থেকে জানা গেছে যে আপকামিং আইকু 16আর ফোনটি 60 হাজার টাকার কাছাকাছি দামে ভারতে আসতে পারে। তবে বলে দি যে এখন পর্যন্ত কোম্পানির তরফে এই ফোনের দাম এবং লঞ্চ টাইমলাইট সম্পর্কে কিছু জানায়নি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile