Jio এর 98 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2GB হাই স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, ফ্রি OTT এবং AI সুবিধা
দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Jio তার গ্রাহকদের বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার করে। এই রিচার্জ প্ল্যানগুলিতে বিভিন্ন ধরণের সুবিধা, যেমন ভ্যালিডিটি, ডেটা, কলিং সহ বাকি সুবিধা দেওয়া হয়। আপনি যদি একটি দীর্ঘ ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যান খুঁজছেন? তবে জিওর কাছে 999 টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা দীর্ঘ ভ্যালিডিটি, হাই-স্পিড ডেটা সহ আনলিমিটেড কলিং সুবিধা অফার করে।
শুধু তাই নয়, জিও 999 টাকার প্ল্যানে কোম্পানি Google Gemini Pro এবং Canva Pro Lite এর মতো অতিরিক্ত সুবিধা অফার করছে। এছাড়া গ্রাহকরা এই প্ল্যানে OTT সুবিধাও দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক জিওর 999 টাকার সমস্ত সুবিধার বিষয়।
Jio 999 Recharge Plan কী কী সুবিধা
সুবিধার কথা বললে, জিওর 999 টাকার প্ল্যানে 98 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। সাথে গ্রাহকরা পাবেন প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা, যা পুরো ভ্যালিডিটিতে মোট 196 জিবি ডেটা হবে। তবে একবার প্রতিদিনের ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে যাবে।
এছাড়া গ্রাহকরা এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধাও পাবেন। যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5জি ডেটাও অফার করে কোম্পানি।
এই প্ল্যানে ফ্রি OTT সুবিধা হিসেবে JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন রয়েছে। এই প্ল্যানে JioAICloud -এ 50 জিবি ফ্রি ক্লাউড স্টোরেজও রয়েছে। এই স্টোরেজ ব্যবহার করে আপনি আপনার ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল অনলাইনে স্টোর করতে পারবেন।
এছাড়াও, এই প্ল্যানটিতে গুগল জেমিনি প্রো-এর একটি 18 মাসের ফ্রি সাবস্ক্রিপশন রয়েছে। এতে আরও রয়েছে 5000 জিবি ক্লাউড স্টোরেজ এবং Nano Banana। প্ল্যানে ক্যানভা প্রো লাইট এর একটি 12 মাসের সাবস্ক্রিপশনও রয়েছে।