Jio Recharge Plan: 98 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিং সহ JioHotstar সুবিধা

HIGHLIGHTS

Jio তার হাজার হাজার গ্রাহকদের বিভিন্ন ধরণের আকর্ষণীয় রিচার্জ প্ল্যান অফার করে

জিওর এমনই একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা 98 দিনের ভ্যালিডিটি সহ একগুচ্ছ ডেটা দেয়

গ্রাহকরা JioHotstar, JioTV এবং JioAICloud এর মতো অতিরিক্ত সুবিধাও পাবেন

Jio Recharge Plan: 98 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিং সহ JioHotstar সুবিধা

মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি Jio তার হাজার হাজার গ্রাহকদের বিভিন্ন ধরণের আকর্ষণীয় রিচার্জ প্ল্যান অফার করে, যার মধ্যে ডেটা ও কলিং সুবিধার পাশাপাশি OTT এবং AI পরিষেবার সুবিধাও থাকে। জিওর এমনই একটি রিচার্জ হলো 999 টাকার প্ল্যান। এই প্ল্যানে 98 দিনের ভ্যালিডিটি সহ একগুচ্ছ ডেটা দেওয়া হয়। এছাড়া, গ্রাহকরা JioHotstar, JioTV এবং JioAICloud এর মতো অতিরিক্ত সুবিধাও পাবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio 999 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা

জিওর 999 টাকার রিচার্জ প্ল্যানে মোট 98 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। প্ল্যানের আওতায় প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয়। যার মানে পুরো ভ্যালিডিটিতে মোট 196 জিবি ডেটা ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: আগামী মাসেই শুরু হচ্ছে Amazon এর Great Indian Festival 2026 সেল, সস্তায় মিলবে স্মার্টফোন, AC, TV

Jio rs 999
Jio rs 999

প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে। সাথে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা এবং 100 SMS এর সুবিধাও পাওয়া যাবে। এছাড়া জিও 5G গ্রাহকরা আনলিমিডটেড 5জি ডেটাও পাবেন।

থাকছে JioHotstar এবং AICloud সুবিধা

এই প্ল্যান শুধু কলিং এবং ডেটার সুবিধাই দেয় না, বরং জিওহটস্টার এর মোবাইল সাবস্ক্রিপশনও অফার করে। পাশাপাশি, গ্রাহকরা জিওটিভি এবং জিও এআই ক্লাউড এর 50GB ফ্রি ক্লাউড স্টোরেজও পাবেন। তবে জিওহটস্টার এর সুবিধা বজায় রাখতে এক্টিভ প্ল্যান শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে নতুন রিচার্জ করাতে হবে।

Google Gemini Pro এবং ক্যানভা সাবস্ক্রিপশন

এই প্ল্যানের সুবিধা এখানেই শেষ নয়। এতে 18 মাসের জন্য গুগল জেমিনি প্রো সাবস্ক্রিপশন পাওয়া যায়, যার আসল দাম 35,100 টাকা। প্ল্যানে 5000 জিবি ক্লাউড স্টোরেজ এবং Nano Banana-র মতো সুবিধাও থাকছে। এছাড়া, গ্রাহকরা 12 মাসের জন্য ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশন পাবেন, যার দাম 1590 টাকা।

আরও পড়ুন: 40 টাকার কম দামে সস্তা রিচার্জ প্ল্যান দিচ্ছে BSNL, মিলবে 20 জিবি হাই-স্পিড ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile