40 টাকার কম দামে সস্তা রিচার্জ প্ল্যান দিচ্ছে BSNL, মিলবে 20 জিবি হাই-স্পিড ডেটা
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) সম্প্রতি মাত্র 40 টাকার কম দামের প্ল্যান অফার করেছে
এই প্রিপেইড প্ল্যানের দাম 39 টাকা এবং এতে গ্রাহকরা 20GB হাই-স্পিড ডেটা পাবেন
BSNL তার সস্তা দামের রিচার্জ প্ল্যানের জন্য গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়
BSNL তার সস্তা দামের রিচার্জ প্ল্যানের জন্য গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। এবারও গ্রাহকদের চমকে দেওয়া একটি রিচার্জ অফার করছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। সরকারী টেলিকম কোম্পানি সম্প্রতি মাত্র 40 টাকার কম দামের একটি প্ল্যান চালু করেছে, যা দিয়ে প্রচুর ইন্টারনেট চালাতে পারবেন। শুধু তাই নয়, সংস্থাটি ক্রমাগত তাদের পরিকাঠামো উন্নত করছে। এই বছর তারা 1,00,000 নতুন 4G/5G টাওয়ার বসানোর পরিকল্পনা করেছে।
Surveyডেটা অনলি প্ল্যান আনল BSNL
বিএসএনএল তাদের অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে এই নতুন রিচার্জ প্ল্যানের ঘোষণা করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্রিপেইড প্ল্যানের দাম 39 টাকা এবং এতে গ্রাহকরা 20GB হাই-স্পিড ডেটা পাবেন। একদিনের ভ্যালিডিটির এই প্ল্যানটি মূলত তাদের জন্য আনা হয়েছে যারা কম খরচে মাত্র একদিনের জন্য ইন্টারনেট ব্যবহার করতে চান।
আরও পড়ুন: Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতে বাড়িতে বসেই তৈরি করে নিন AI Invitations, রইল 5টি সেরা প্রম্পট
Aaj ka data game: FULL POWER
— BSNL India (@BSNLCorporate) September 1, 2026
Scroll karo, stream karo, download karo ya bas online raho jab data unlimited ho, toh rukna kyun?#BSNLIndia #BSNLSelfCareApp #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #BSNLServices #SmartIndia #EverydayConnectivity @CMDBSNL @robertravi21 pic.twitter.com/40TBHusPvY
20 জিবি হাই-স্পিড ডেটা লিমিট শেষ হওয়ার পর স্পিড কমে 40kbps হয় যাবে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি মাত্র 1 দিনের।
ভারত সঞ্চার নিগম লিমিটেড এর ফ্রিডম অফার
সম্প্রতি মাত্র 1 টাকার ফ্রিডম অফারের ঘোষণা করেছে সরকারী কোম্পানি। নতুন গ্রাহকদের জন্য আনা এই প্ল্যানে একটি ফ্রি সিম কার্ডের সাথে 24 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। সুবিধার কথা বলতে গেলে, গ্রাহকরা পুরো 24 দিন ধরে আনলিমিটেড ভয়েস কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও তারা প্রতিদিন 1 জিবি করে মোট 24 জিবি ডেটা পাবেন।
আরও পড়ুন: 2000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 7000mAh ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই অফার
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
