2000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 7000mAh ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই অফার
Motorola চলতি বছরের মে মাসে বড় ব্যাটারি সহ সস্তা 5G ফোন Moto G37 Power ভারতে লঞ্চ করেছিল, এখন এটি 2000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে
Motorola Moto G37 Power 5G স্মার্টফোনটি 2000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
মোটোরোলা মোটো জি37 পাওয়ার 5G ফোনটি 7000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ আসে
Motorola চলতি বছরের মে মাসে বড় ব্যাটারি সহ সস্তা 5G ফোন Moto G37 Power ভারতে লঞ্চ করেছিল। মোটোরোলা 5G ফোনটি 7000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ 25,999 টাকায় এখন বিক্রি হচ্ছে। তবে আপনি যদি সস্তায় এই মোটো জি37 পাওয়ার ফোনটি কিনতে চাইছেন তবে এখনই সুযোগ। আসলে কোম্পানি এতে 2000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে। যেহেতু এমন ডিলগুলি বেশি সময় পর্যন্ত থাকে না তাই আসুন মোটো জি37 পাওয়ার 5জি ফোনে পাওয়া অফার এবং ডিটেল সম্পর্কে জেনে নেওয়া যাক।
SurveyMotorola Moto G37 Power Price deal
দামের কথা বললে, মোটো জি37 পাওয়ার ফোনে কোম্পানি 2000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। তবে এই অফারটি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলে পাওয়া যাবে। যার পরে ফোনের দাম 25,999 টাকা থেকে কমে 23,999 টাকা হয় যাবে। এছাড়া কোম্পানি ফোনের বাকি দুটি 4GB+64GB এবং 4GB+128GB ভ্যারিয়্যান্টে 1000 টাকা করে ছাড় দিচ্ছে। যার পরে ফোনের দাও আরও কমে যাবে।
বলে দি যে ফোনের এই অফারটি পেতে ICICI এবং SBI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এবং এই অফারটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এটি প্যান্টন ক্যাপ্রি, প্যান্টন নটিক্যাল ব্লু এবং প্যান্টন ইমপেনিট্রেবল রঙে বাজারে পাওয়া যায়।
মোটো জি37 পাওয়ার ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, মোটোরোলা জি37 পাওয়ার ফোনের বিশেষত্ব হল ফোনের বিশাল ব্যাটারি এবং টেকসই বডি।
ডিসপ্লে হিসেবে মোটো জি37 পাওয়ার ফোনে রয়েছে 6.67-ইঞ্চির HD+ LCD স্ক্রিন, যা পিক্সেল রেজোলিউশন 720×1604, 120Hz রিফ্রেশ রেট সহ আসে। ফোনের পিক ব্রাইটনেস 1050 নিট পর্যন্ত হতে পারে। ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7আই এবং IP64 রেটিং থাকছে।
পারফরম্যান্সের জন্য মোটো জি37 পাওয়ার ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 চিপসেট ব্যবহার করা হয়েছে যা 6nm অক্টা-কোর প্রসেসরে চলে। এতে 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 পর্যন্ত স্টোরেজ রয়েছে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।
ফটোগ্রাফির জন্য মোটো জি37 পাওয়ার ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। এটি 2K কোয়ালিটির ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট শুটার।
পাওয়ার দিতে এই ফোনে সবচেয়ে বড় 7000mAh ব্যাটারি অফার করা হয়েছে। দ্রুত চার্জ করার জন্য এটি 30W টার্বো-পাওয়ার ফাস্ট চার্জিং এবং অন্য ডিভাইস চার্জ করার জন্য 6W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: নতুন S11 চিপ এবং 38 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সহ Apple Watch Series 12 ভারতে লঞ্চ
সাউন্ডের জন্য এতে পাওয়া যাবে ডলবি অ্যাটমোস সহ স্টেরিও স্পিকার। ফোনের পাশে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
