নতুন S11 চিপ এবং 38 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সহ Apple Watch Series 12 ভারতে লঞ্চ
অ্যাপল তাদের লেটেস্ট স্মার্টওয়াচ সিরিজ Apple Watch Series 12 বাজারে নিয়ে হাজির হয়েছে
এতে নতুন ডিজাইনের পাশাপাশি হেলথ সেন্সিং সিস্টাম এবং অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম এবং সিরামিক ফিনিশে পাওয়া যাচ্ছে
ভারতে অ্যাপল ওয়াচ সিরিজ 12-এর দাম শুরু হচ্ছে 56,900 টাকা থেকে
অ্যাপল তাদের লেটেস্ট স্মার্টওয়াচ সিরিজ Apple Watch Series 12 বাজারে নিয়ে হাজির হয়েছে। iPhone 18 Pro সিরিজের লঞ্চের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচটি এখন বাজারে। অ্যাপল ওয়াচ সিরিজ 12 এ দেওয়া হয়েছে নতুন S11 চিপ। এতে নতুন ডিজাইনের পাশাপাশি হেলথ সেন্সিং সিস্টাম এবং অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম এবং সিরামিক ফিনিশে পাওয়া যাচ্ছে। কোম্পানির দাবি যে নতুন ঘড়ির হেলথ সেন্সিং আগের তুলনায় অনেকটা উন্নত। এতে বড় ইলেকট্রোড ব্যবহার করা হয়েছে। লাইট ক্যাপচার করার জন্য ফটোডায়োড ব্যবহার করা হয়েছে, পাশাপাশি রয়েছে বেশি পাওয়ার এফিশিয়েন্ট LED সেন্সর। আসুন, নতুন এই ঘড়ির দাম ও ফিচারগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
SurveyApple Watch Series 12 Price
ভারতে অ্যাপল ওয়াচ সিরিজ 12-এর দাম শুরু হচ্ছে 56,900 টাকা থেকে। এই সিরিজটি স্পেস গ্রে, ব্ল্যাক, লাইট গোল্ড এবং ডার্ক ব্রোঞ্জ অ্যালুমিনিয়ামসহ বেশ কয়েকটি রঙে পাওয়া যাচ্ছে। স্মার্টওয়াচের প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়েছে এবং 18 সেপ্টেম্বর থেকে এর বিক্রি শুরু হবে। ঘড়িটি কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে।
আরও পড়ুন: 7900mAh ব্যাটারি সহ Redmi 17 5G ফোনের সেল শুরু, প্রথম সেলেই সস্তায় কেনার সুযোগ
অ্যাপল ওয়াচ সিরিজ 12 এর ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
নতুন অ্যাপল ওয়াচ সিরিজ 12-এ সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে, যা ডিসপ্লেকে 60 শতাংশ বেশি মজবুত করে তোলে বলে অ্যাপল দাবি করছে। এর হেলথ সিস্টাম রিডিজাইন করা হয়েছে। এতে ECG রিডিং চলাকালীন স্ক্রিনের সাথে আরও ভাল কানেক্ট করতে এতে বড় সাইজের ইলেকট্রোড ব্যবহার করা হয়েছে। সাথে হার্ট রেট ট্র্যাক করতে বড় এবং বেশি পাওয়ার এফিশিয়েন্ট গ্রিন LED দেওয়া হয়েছে। অ্যাপল ওয়াচ সিরিজ 12-এ নতুন এস11 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
অ্যাপলের দাবি, অন্য যেকোনো পরিধানযোগ্য ডিভাইসের তুলনায় এই নতুন স্মার্টওয়াচের হেলথ ট্র্যাকিং সিস্টাম সঠিক হার্ট রেট ট্র্যাকিং অফার করে। এই ঘড়িতে কোম্পানির নতুন অডিও ইন্টেলিজেন্স সুবিধাও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নতুন ঘড়িতে সিস্টাম সাউন্ড রিকগনিশন ফিচারও পাওয়া যাবে, যার মাধ্যমে এটি অ্যালার্ম, ডোরবেল এবং শিশুর কান্নার মতো শব্দগুলো চিনতে পারে।
এছাড়া এতে রয়েছে আকর্ষণীয় লাইভ রিওয়াইন্ড ফিচার, যা গত ১৫ সেকেন্ডে যা বলা হয়েছে তার লিখিত রূপ বা ট্রান্সক্রিপ্ট প্রদর্শন করে। ওয়াচ সিরিজ 12-এ নতুন সিরি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ব্যক্তিগত সুস্থতা বিষয়ক সহকারী (wellness assistant) সুবিধা যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: iPhone 18 Pro Series লঞ্চের পরেই দাম বাড়ল iPhone 17 থেকে Air ফোনের, জেনে নিন নতুন দাম
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
