iPhone 18 Pro Series লঞ্চের পরেই দাম বাড়ল iPhone 17 থেকে Air ফোনের, জেনে নিন নতুন দাম

HIGHLIGHTS

Apple তার লেটেস্ট iPhone 18 Pro Series বাজারে আনার পরপরই iPhone 17, iPhone 17e এবং iPhone Air ফোনের দাম বাড়িয়ছে

Apple iPhone 17, iPhone 17e এবং iPhone Air ফোনের দাম বাড়িয়ছে

আইফোন 17 এবং আইফোন 17ই এর দামও একধাপে অনেকটা বাড়িয়েছে অ্যাপল

iPhone 18 Pro Series লঞ্চের পরেই দাম বাড়ল iPhone 17 থেকে Air ফোনের, জেনে নিন নতুন দাম

Apple তার লেটেস্ট iPhone 18 Pro Series এবং তাদের প্রথম ফোল্ডেবল ফোন iPhone Duo বাজারে আনার পরপরই, অ্যাপল ভারতে তাদের পুরনো আইফোন মডেলগুলোর দাম একধাপে অনেকটা বাড়িয়ে দিয়েছে। কোম্পানি iPhone 17, iPhone 17e এবং iPhone Air ফোনের দাম বাড়িয়ছে। অ্যাপল ইন্ডিয়ার অনলাইন স্টোরে আপডেট করা হয়েছে নতুন দামগুলো। এর মধ্যে আইফোন এয়ারের শুরুর দামে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে। পাশাপাশি আইফোন 17 এবং আইফোন 17ই এর দামও একধাপে অনেকটা বাড়িয়েছে অ্যাপল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iPhone 17 এর কত বাড়ল দাম

দামের কথা বললে, আইফোন 18 প্রো সিরিজ বাজারে আসার পরেই আইফোন 17 ফোনের দামে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে এর বেস 256GB মডেলে। গত বছর আইফোনটি 82,900 টাকার শুরুর দামে লঞ্চ হয়েছিল। তবে এখন 256GB মডেলের দাম বেড়ে এখন 999,900 টাকা হয়। যার মানে ফোনে সোজাসুজি 17,000 টাকা বাড়ানো হয়েছে। এদিকে 512 জিবি মডেলটির বর্তমান দাম 1,24,900 টাকা।

আরও পড়ুন: iPhone Duo: Apple এর প্রথম Foldable আইফোন ডুও লঞ্চ, A20 চিপ এবং হাই এনার্জি ব্যাটারি

iPhone Air এর দামে সবচেয়ে বড় বৃদ্ধি

এদিকে আইফোন এয়ার ফোনের দাম সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। আইফোন এয়ার ফোনের 256GB মডেলটি এখন 1,49,900 টাকা হয় গেছে, তবে গত বছর বাজারে আসার সময় ছিল 1,19,900 টাকা। যার মানে বেস মডেলের ক্ষেত্রে দাম বেড়েছে 30,000 টাকা। 512 জিবি মডেলের দাম 1,39,900 টাকা থেকে বেড়ে 1,74,900 টাকা হয়েছে এবং 1TB মডেলের দাম 1,59,900 টাকা থেকে বেড়ে 2,24,900 টাকা হয়েছে।

আইফোন 17ই ফোনের বাড়ল দাম

অ্যাপল আইফোন 17ই ফোনের দামও বাড়িয়েছে, যা এই বছরের শুরুর দিকে বাজারে এসেছিল। এর 256 জিবি মডেলের বর্তমান দাম 79,900 টাকা, যেখানে বাজারে আসার সময় এর দাম ছিল 64,900 টাকা অর্থাৎ বেস মডেলের ক্ষেত্রে দাম বেড়েছে 15,000 টাকা। 512 জিবি মডেলের দাম 84,900 টাকা থেকে বেড়ে 1,04,900 টাকা হয়েছে, অর্থাৎ দাম 20,000 টাকা বেড়েছে।

আরও পড়ুন: Vivo T5 5G vs iQOO Z11 vs OnePlus Nord CE 6: ডিসপ্লে, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি সহ দামের তুলনা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile