iPhone Duo: Apple এর প্রথম Foldable আইফোন ডুয়ো লঞ্চ, A20 চিপ এবং হাই এনার্জি ব্যাটারি

iPhone Duo: Apple এর প্রথম Foldable আইফোন ডুয়ো লঞ্চ, A20 চিপ এবং হাই এনার্জি ব্যাটারি

Apple অবশেষে foldable iPhone-এর দুনিয়ায় পা রাখতে চলেছে। দীর্ঘদিন ধরে আইফোন ফোল্ডেবাল অপেক্ষা এবার শেষ। সংস্থা তাদের প্রথম iPhone Duo নামে ফোল্ডেবাল স্মার্টফোন চালু করেছে। এটি দেখতে অনেকটা কমপ্যাক্ট পাসপোর্ট-এর মতো। এর হাই অ্যাসপেক্ট রেশিও এর কারণে ডিভাইসে নির্বিঘ্নে মাল্টি-টাস্কিং করা সম্ভব। এছাড়া এতে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি অথচ মজবুত হিঞ্জ মেকানিজম, যা ডিভাইসটিকে দীর্ঘস্থায়ী ও টেকসই করে তোলে। আকর্ষণীয় বিষয় হলো, খোলার পর এটিই হয়ে ওঠে এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফোল্ডেবল ফোনটি শীঘ্রই দুটি রঙে কেনার জন্য পাওয়া যাবে। আইফোন ডুও তে রয়েছে অ্যাপলের লেটেস্ট A20 Pro চিপসেট, যা TSMC এর 2nm প্রযুক্তিতে তৈরি।

বলে দি যে, নতুন আইফোন 18 প্রো এবং আইফোন 18 প্রো ম্যাক্স এও একই চিপসেট ব্যবহার করা হয়েছে। অ্যাপলের প্রথম এই ফোল্ডেবল ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে দুটিই 48 মেগাপিক্সেলের ক্যামেরা। এর ভেতরের ফোল্ডেবল স্ক্রিন এবং বাইরের কভার ডিসপ্লে দুটি জায়গাতেই ক্যামেরা যুক্ত করা হয়েছে। দেখতে অনেকটা পাসপোর্টের মতো এই ফোল্ডেবল ফোনটি MagSafe ওয়্যারলেস চার্জিং সুবিধাও সাপোর্ট করে।

আরও পড়ুন: Apple Event 2026: iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ভারতে লঞ্চ, জানুন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

iPhone Duo ফিচার এবং স্পেসিফিকেশন

আইফোন ডুও ফোনের ভিতরে ডিসপ্লেতে রয়েছে 7.6-ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর স্ক্রিন এবং 5.4-ইঞ্চির বাইরের প্যানেল। দুটি স্ক্রিনেই প্রো-মোশন, অলওয়েজ-অন সুবিধা এবং বাইরে ব্যবহারের সময় 3000 নিট নিটস পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যায়।

ফোনটি গ্রেড 5 টাইটানিয়াম দিয়ে তৈরি এবং এতে সুরক্ষার জন্য সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এটি জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 রেটিং দেওয়া। ফেস আইডি এর পরিবর্তে এর সাইড বাটনে টাচ আইডি (Touch ID) পেয়ার করা হয়েছে এবং ফোনটি খোলা ও বন্ধ করার সময় কন্ট্রোল করতে এর হিঞ্জে 100টিরও বেশি যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য আইফোন ডুও-তে রয়েছে সেন্সর-শিফট স্ট্যাবিলাইজেশন ও 2x অপটিক্যাল-কোয়ালিটি জুম সুবিধা সহ 48 মেগাপিক্সেলের ফিউশন মেইন ক্যামেরা এবং 48 মেগাপিক্সেলের ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এটি ডলবি ভিশন ফরম্যাটে 120fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এর ফোল্ডেবল ডিজাইনের কারণে ডুও প্রিভিউ, স্মার্ট টেক এবং ডুয়াল ক্যাপচার এর মতো বিশেষ ফিচারগুলো ব্যবহার করা সম্ভব হয়।

এর ভেতরে রয়েছে 2nm A20 Pro চিপ, যাতে রয়েছে সিক্স-কোর সিপিইউ, সেভেন-কোর জিপিইউ এবং ডুয়াল 16-কোর নিউরাল ইঞ্জিন। অ্যাপলের দাবি অনুযায়ী, আইফোন 17 প্রো-এর তুলনায় এতে 35 শতাংশ পর্যন্ত ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। ডিভাইসটি অভ্যন্তরীণ স্ক্রিনে 31 ঘণ্টা পর্যন্ত এবং বাইরের ডিসপ্লে ব্যবহার করে 44 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সুবিধা দিতে সক্ষম।

আইফোন ডুও ফোনের দাম এবং বিক্রি

ভারতে আইফোন ডুও ফোনের বেস মডেল (256 জিবি) এর দাম শুরু হচ্ছে 2,99,900 টাকা থেকে। এছাড়া, 512 জিবি মডেলের দাম 3,24,900 টাকা, 1TB মডেলের দাম 3,74,900 টাকা এবং 2TB স্টোরেজ সহ ভেরিয়েন্টের দাম 4,49,900 টাকা। আইফোন ডুও স্টার হোয়াইট এবং নাইট স্কাই রঙের বিকল্পে পাওয়া যাবে। নতুন এই স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হবে 16 অক্টোবর থেকে এবং বিক্রি শুরু হবে 23 অক্টোবর।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile