Apple Event 2026: iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ভারতে লঞ্চ, জানুন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন
Apple Event 2026: প্রতীক্ষার অবসান। অ্যাপল আজ, 9 সেপ্টেম্বর বড়সড় লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। অ্যাপল বিশ্ব বাজারে আনুষ্ঠানিকভাবে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max লঞ্চ করে দিয়েছে। Surprise and shine ট্যাগলাইনের এই ইভেন্ট ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। এবারের অ্য়াপল ইভেন্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ নতুন iPhone 18 Pro সিরিজের পাশাপাশি সংস্থার প্রথম ফোল্ডেবল iPhone Ultra আসবে। আর সবচেয়ে বড় বিষয়, Tim Cook-এর পর নতুন CEO John Ternus-এর নেতৃত্বে এটিই অ্যাপল এর প্রথম বড় September keynote। নতুন আইফোন 18 প্রো এবং আইফোন 18 প্রো ম্যাক্স এখন পর্যন্ত সবচেয়ে ড় ব্যাটারি এবং ক্যামেরার আপগ্রেড করা হয়েছে।
Surveyশুধু তাই নয়, নতুন আইফোনগুলিতে রয়েছে আরও উন্নত AI Siri। এর বিশেষত্ব হলো কনটেক্সট-অ্যাওয়ার সিরি, যা এখন ইমেইলের ড্রাফ্ট তৈরি করতে, দীর্ঘ সময় পর্যন্ত চ্যাট চালাতে এবং এমনকি অ্যাপল ইকোসিস্টেম থেকে চ্যাট সিঙ্ক করতে পারে। ডিভাইসে A20 Pro চিপসেটও রয়েছে এবং এটি ডিপ ব্ল্যাক, সিলভার, গ্লেসিয়ার ও বারগান্ডি, এই নতুন রঙগুলোতে পাওয়া যাবে।
iPhone 18 Pro
অ্যাপল এর নতুন আইফোন 18 প্রো ফোনে এবার সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে পারফরম্যান্স ও ক্যামেরায়। ফোনে রয়েছে নতুন A20 Pro চিপ, যা 2nm প্রযুক্তিতে তৈরি এবং আগের প্রজন্মের তুলনায় আরও বেশি পারফরম্যান্স দেওয়ার দাবি করছে টেক জায়েন্ট। আইফোন 18 প্রো ফোনের ভিতরে উন্নত ভেপার চেম্বারও দেওয়া হয়েছে, ফলে দীর্ঘক্ষণ ব্যবহার বা ভারী কাজের সময় অতিরিক্ত গরম হওয়ার সমস্যা কমানোর চেষ্টা করা হয়েছে।
ক্যামেরার দিক থেকেও এবার বড় আপগ্রেড এসেছে। আইফোন 18 প্রো ফোনে 48MP মেইন ক্যামেরায় ডায়নামিক অ্যাপারচার দেওয়া হয়েছে, যা আলো অনুযায়ী অ্যাপারচার বদলাতে পারে। এর ফলে কম আলোতে ছবি তোলার সময় আরও বেশি আলো ক্যামেরায় ঢুকবে এবং Night Mode-এর পারফরম্যান্সও উন্নত হওয়ার কথা। ভিডিও রেকর্ডিংয়েও এসেছে নতুন Pro controls এবং 4K Dolby Vision HDR Time-lapse-এর মতো ফিচার।
iPhone 18 Pro Max
আইফোন 18 প্রো ম্যাক্স মূলত এমন ইউজারদের জন্য, যাঁরা বড় স্ক্রিনের পাশাপাশি বেশি ব্যাটারি ব্যাকআপ এবং Pro-level ক্যামেরা পারফরম্যান্স চান। ফোনে আইফোন 18 প্রো ফোনের মতোই নতুন A20 Pro চিপ এবং উন্নত ক্যামেরা সিস্টেম রয়েছে। তবে প্রো ম্যাক্স মডেলের সবচেয়ে বড় সুবিধাগুলির একটি হল এর ব্যাটারি। অ্যাপল দাবি করেছে যে, আইফোন 18 প্রো ম্যাক্স একবার চার্জে 45 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দিতে পারে।
ক্যামেরার পাশাপাশি ফোনে উন্নত কুলিং সিস্টেম দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ধরে গেমিং, ভিডিও এডিটিং বা অন্যান্য ভারী কাজ করার সময় পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করবে। প্রো ম্যাক্স-এও নতুন ডায়নামিক অ্যাপারচার ক্যামেরা এবং Pro-level manual controls থাকছে। ফলে শুধু বড় ডিসপ্লে বা ব্যাটারির জন্য নয়, ক্যামেরা ও পারফরম্যান্সের দিক থেকেও এটি অ্যাপল-এর সবচেয়ে প্রিমিয়াম আইফোনগুলির মধ্যে থাকছে।
অ্যাপল আইফোন 18 প্রো এবং আইফোন 18 প্রো ম্যাক্স-এর দাম
ভারতে আইফোন 18 প্রো-এর দাম শুরু হচ্ছে 1,64,900 টাকা থেকে এবং আইফোন 18 প্রো ম্যাক্স-এর দাম শুরু হচ্ছে 1,79,900 টাকা থেকে। দুটি মডেলই 256 জিবি, 512 জিবি, 1TB এবং 2TB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং এগুলো বারগান্ডি, গ্লেসিয়ার, সিলভার ও কালো রঙে আসবে। ভারতে ডিভাইসের প্রি-অর্ডার আগামীকাল 12 সেপ্টেম্বর থেকে শুরু হবে। গ্রাহকরা 18 সেপ্টেম্বর থেকে এটি হাতে পাবেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
