Vivo T5 5G vs iQOO Z11 vs OnePlus Nord CE 6: ডিসপ্লে, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি সহ দামের তুলনা
ভিভো ভারতীয় বাজারে Vivo T5 5G লঞ্চ করেছে, যা iQOO Z11 এবং OnePlus Nord CE 6-এর সাথে প্রতিযোগিতা করবে। ভিভো টি5 5জি ফোনে MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে। একইভাবে, আইকু জি11 ফোনেও একই MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর রয়েছে, যেখানে ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনে রয়েছে অক্টা-কোর Snapdragon 7s Gen 4 চিপসেট। আমরা এখানে ভিভো টি5 5জি, আইকু জি11 এবং ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনের দাম, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারির তুলনা করবো।
Surveyভারতে Vivo T5 5G vs iQOO Z11 vs OnePlus Nord CE 6 দাম এবং স্টোরেজ
দামের কথা বললে, ভিভো টি5 5জি ফোনটি চারটি ভ্যারিয়্যান্টে আসে। ভিভো টি5 5জি ফোনের দাম 34,999 টাকা থেকে শুরু হয়।
- 6GB+128GB = 34,999 টাকা
- 8GB+128GB = 39,999 টাকা
- 8GB+256GB = 44,999 টাকা
- 12GB+256GB = 49,999 টাকা
পাশাপাশি, আইকু জি11 ফোনটিও একই দামে শুরু হয়। এতে 34,999 টাকা থেকে শুরুর দামে 6GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া থাকছে বাকি আরও তিনটি ভ্যারিয়্যান্ট।

- 8GB+128GB = 39,999 টাকা
- 8GB+128GB = 44,999 টাকা
- 8GB+128GB = 49,999 টাকা
অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনের দাম 37,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া আরেকটি মডেল রয়েছে, 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 41,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: বিশাল 7900mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল Redmi 17 5G, জানুন দাম কত এবং ফিচার
ভিভো টি5 5জি নাকি আইকু জি11 নাকি ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে এবং রেজোলিউশন
নতুন ভিভো টি5 5জি ফোনটি 6.83 ইঞ্চি 1.5K রেজোলিউশন 1260×2800 পিক্সেল 3D কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 3000 নিট পর্যন্ত অফার করে। আইকু জি11 ফোনে রয়েছে 6.83-ইঞ্চির কার্ভড 3D AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K, পিক্সেল ডেনসিটি 449 পিপিআই, পিক 2000 নিটস HBM ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট অফার করে। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনে রয়েছে 6.78-ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে, যা 2772×1272 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 3840Hz PWM ডিমিং সুবিধা অফার করে।
প্রসেসর
পারফরম্যান্সের জন্য ভিভো টি5 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7500 টার্বো প্রসেসরে কাজ করে। রিয়েলমি পি4এস 5জি ফোনটি MediaTek Dimensity 7400 Ultra চিপসেট এবং হাইপার ভিশন+ এআই চিপসেটে কাজ করে। একইভাবে,, আইকু জি11 ফোনটি চলে MediaTek Dimensity 7500 Turbo চিপসেট, এর বিপরীতে ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনে রয়েছে Snapdragon 7s Gen 4 প্রসেসর।
অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টাম হিসেবে ভিভো টি5 5জি ফোনটি Android 16 ভিত্তিক Origin OS 6.0 সহ আসে। আইকু জি11 ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক OriginOS 6, যেখানে ওয়ানপ্লাস নর্ড সিই 6 চলে অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক OxygenOS 16-এ।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিভো টি5 ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আইকু জি11 ফোনের পেছনেও রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরা
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ভিভো টি5 ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। অন্যদিকে, আইকু জি11 ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি ব্যাকআপ
পাওয়ার দিতে ভিভো টি5 5জি ফোনে দেওয়া হয়েছে 7050mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি, আইকু জি11 ফোনে 7050mAh-এর ব্যাটারি রয়েছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনে 8000mAh এর ব্যাটারি রয়েছে যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: সেপ্টেম্বর মাসে সস্তা হয় গেল Oneplus Nord CE 6 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
