আগামী মাসেই শুরু হচ্ছে Amazon এর Great Indian Festival 2026 সেল, সস্তায় মিলবে স্মার্টফোন, AC, TV

HIGHLIGHTS

Amazon এর বছরের সবচেয়ে বড় সেলে ঘোষণা করা হয়েছে

ই-কমার্স সাইট জানিয়েছে Amazon Great Indian Festival 2026 আগামী 8 অক্টোবর 2026 থেকে শুরু হবে

মাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৬ সেলে স্মার্টফোন, টিভি, এসি সহ ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সে প্রোডাক্টের ওপর ছাড় পাওয়া যাবে

আগামী মাসেই শুরু হচ্ছে Amazon এর Great Indian Festival 2026 সেল, সস্তায় মিলবে স্মার্টফোন, AC, TV

Amazon এর বছরের সবচেয়ে বড় সেলে ঘোষণা করা হয়েছে। ই-কমার্স সাইট জানিয়েছে Amazon Great Indian Festival 2026 আগামী 8 অক্টোবর 2026 থেকে শুরু হবে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৬ সেল চলকালীন বিভিন্ন প্রোডাক্টে দুর্দান্ত অফার, 10 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। এই সেলে স্মার্টফোন, টিভি, এসি সহ ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সে প্রোডাক্টের ওপর ছাড় পাওয়া যাবে। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে কী কী অফার পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Amazon Great Indian Festival 2026 Sale offers

অ্যামাজন আরও জানিয়েছে যে, সেল চলাকালীন SBI ক্রেডিট/ডেবিট কার্ড এবং EMI-এর মাধ্যমে কেনাকাটায় গ্রাহকরা 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। পাশাপাশি প্রাইম মেম্বাররা পেতে পারেন অতিরিক্ত 10 শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা। প্ল্যাটফর্মের দাবি, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে সবার জন্যই কিছু না কিছু আকর্ষণীয় অফার রয়েছে।

আরও পড়ুন: 14000 টাকা দাম কমল 9020mAh ব্যাটারি সহ Vivo 5G ফোন, রয়েছে 50MP ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর

Amazon Great Indian Festival 2026 Sale starts Oct 8 check bank offers discount
Amazon Great Indian Festival 2026 Sale starts Oct 8 check bank offers discount

কোম্পানি জানিয়েছে, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের মাধ্যমে গ্রাহকরা সবচেয়ে কম দামে বিভিন্ন ধরণের প্রোডাক্ট কিনতে পারবেন। এখানে সব ধরণের গ্রাহকদের জন্য উপযুক্ত ডিল বা অফার রয়েছে, যেমন ব্লকবাস্টার ডিলস, টপ 100 ডিলস, মেগা ডিলস, 8 PM ডিলস ইত্যাদি।

তবে এখন পর্যন্ত অ্যামাজন আপকামিং সেলের ডিল প্রকাশ করেনি। তবে আশা করা হচ্ছে যে সেল চলাকালীন Samsung, Xiaomi, Redmi, Realme মতো স্মার্টফোন সস্তায় কেনা যাবে।

আরও পড়ুন: 40 টাকার কম দামে সস্তা রিচার্জ প্ল্যান দিচ্ছে BSNL, মিলবে 20 জিবি হাই-স্পিড ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile