15 হাজার টাকার কম দামে মিলছে Samsung 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

Highlights

দিওয়ালি আসছে এবং এই সময় আপনি যদি সস্তা দামের একটি নতুন 5G স্মার্টফোন কিনতে চাইছেন তবে বর্তমানে Flipkart Big Bang Diwali Sale চলছে

Flipkart Big Bang Diwali Sale এ Samsung Galaxy F70e 5G ফোনটি দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে

স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফ্লিপকার্টে 15000 টাকার কমে কেনা যাবে

15 হাজার টাকার কম দামে মিলছে Samsung 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

দিওয়ালি আসছে এবং এই সময় আপনি যদি সস্তা দামের একটি নতুন 5G স্মার্টফোন কিনতে চাইছেন তবে বর্তমানে Flipkart সাইটে চলছে সেল। Flipkart Big Bang Diwali Sale একটি ভাল সুযোগ হতে পারে। এই সেলে Samsung Galaxy F70e 5G ফোনটি দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডিসকাউন্টের পাশাপাশি কুপন অফার এবং ব্যাঙ্ক অফারের মাধ্যমে অতিরিক্ত ছাড়ও পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy F70e 5G Price and Offers

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনের 4GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে 16,999 টাকায় লিস্ট করা হয়েছে। সেল চলাকালীন কুপন অফারের সাথে 2000 টাকার সোজা ছাড় পাওয়া যাবে। এছাড়া, ব্যাঙ্ক অফারে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে 750 টাকার ছাড় রয়েছে, যার ফলে ফোনের দাম কমে হয় যাবে 14,249 টাকা।

Samsung Galaxy F70e 5G Price and Offers

স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন 720x1600 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক 800 নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করে।

পাওয়ার দিতে গ্যালাক্সি এফ70ই 5জি ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। গ্যালাক্সি এফ70ই 5জি অ্যান্ড্রয়েড 16 এর উপর ভিত্তি করে তৈরি One UI 8-এ চলে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনের পেছনে রয়েছে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ একটি 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে f/2.0 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে ডুয়াল সিম, একটি 3.5mm জ্যাক, 5জি, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.3, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile