Jio 355 নাকি Airtel 355: দাম একই তবুও সুবিধা আলাদা, জানুন কোন প্ল্যানটি হবে সেরা চয়েজ

ভারতীয় টেলিকম সেক্টারে Reliance Jio এবং Bharti Airtel হল সবচেয়ে বড় কোম্পানি। দুটি কোম্পানি গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়। এমনকি জিও এবং এয়ারটেল এর কাছে এমনও রিচার্জ প্ল্যান রয়েছে যা একই দামে আসে। তবে তাদের সুবিধা অনেকটাই আলাদা। আমরা এই খবরে জিও এবং এয়ারটেল এর 355 টাকা একটি রিচার্জ প্ল্যানের কথা বলবো যা 30 দিনের ভ্যালিডিটি অফার করে, কিন্তু দুটি প্ল্যানের সুবিধা আলাদা আলাদা। আসুন জিও এবং এয়ারটেল এর 355 টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে, বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jio-এর 355 টাকার প্ল্যানের সুবিধা

প্রথমে জিওর 355 টাকার প্ল্যানে কথা বলা যাক। জিও এর 355 টাকার রিচার্জ প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্ল্যানের আওতায়, কোম্পানি গ্রাহকদের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS এবং মোট 25GB ডেটা ব্যবহারের সুবিধা দিচ্ছে। এছাড়াও, জিও এই প্ল্যানের সাথে বেশ কিছু অতিরিক্ত সুবিধা অফার করে , যেমন JioHotstar Mobile এর 3 মাসের সাবস্ক্রিপশন, JioAICloud এ 50GB ফ্রি স্টোরেজ এবং 18 মাসের জন্য Google Gemini AI Pro (যার দাম 35,100 টাকা) ব্যবহারের সুযোগ।

আরও পড়ুন: 7000 টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে Samsung এর সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়

Airtel-এর 355 টাকার প্ল্যানের সুবিধা কী কী রয়েছে

যেমনটি আমরা আগেই জানিয়েছি যে এয়ারটেল এর কাছেও একই দামের প্ল্যান রয়েছে। কোম্পানি এতে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, মোট 300 SMS এবং মোট 25 জিবি ডেটা সুবিধা দেয়। এছাড়া এয়ারটেল এই প্ল্যানের সাথে আরও কিছু অতিরিক্ত সুবিধা অফার করে, যার মধ্যে রয়েছে Adobe Express Premium-এর 12 মাসের সাবস্ক্রিপশন (যার দাম প্রায় 4000 টাকা), এবং এর পাশাপাশি বিনামূল্যে স্প্যাম অ্যালার্ট এবং Hello Tunes ব্যবহারের সুবিধা থাকছে।

জিও নাকি এয়ারটেল কোন রিচার্জ প্ল্যানটি আপনার জন্য সেরা বিকল্প হবে?

আপনি যদি অতিরিক্ত সুবিধা এবং দাম দেখেন, তবে জিওর 355 টাকার প্ল্যানে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। কারণ এতে একাধিক ডিজিটাল পরিষেবা এবং AI ফিচার পাওয়া যাবে। তবে এয়ারটেল এর নেটওয়ার্ক বা Adobe Express Premium মতো টুলগুলিকে যদি দেখেন, তবে এয়ারটেল প্ল্যানটিও একটি ভাল অপশন।

আরও পড়ুন: JioHotstar, Zee5 এবং SonyLIV দেখতে লাগবে না অতিরিক্ত খরচ, BSNL দিচ্ছে 3 মাস পর্যন্ত বিনামূল্যে সাবস্ক্রিপশন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :