JioHotstar, Zee5 এবং SonyLIV দেখতে লাগবে না অতিরিক্ত খরচ, BSNL দিচ্ছে 3 মাস পর্যন্ত বিনামূল্যে সাবস্ক্রিপশন

JioHotstar, Zee5 এবং SonyLIV দেখতে লাগবে না অতিরিক্ত খরচ, BSNL দিচ্ছে 3 মাস পর্যন্ত বিনামূল্যে সাবস্ক্রিপশন

BSNL লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত OTT প্ল্যান চালু করেছে। এই প্ল্যানের আওতায় গ্রাহকরা তিন মাসের জন্য JioHotstar, Zee5 এবং SonyLIV অ্যাপের বিনামূল্যে এক্সেস অফার করছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড এই প্ল্যানটি বিশেষভাবে সেইসব গ্রাহকদের জন্য ভাল বিকল্প, যারা OTT প্ল্যাটফর্মে সিনেমা, ক্রিকেট, ওয়েব সিরিজ এবং অন্যান্য কন্টেন্ট দেখতে পছন্দ করেন। সস্তা দামের এই প্ল্যানটি একইসাথে তিনটি জনপ্রিয় অ্যাপ ব্যবহারের সুযোগ করে দেয়, যার ফলে DTH রিচার্জের খরচও বাঁচবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL-এর OTT রিচার্জ প্ল্যান

বিএসএনএল তাদের অফিসিয়াল X (পূর্বের টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে এই প্ল্যানের ঘোষণা করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই নতুন প্ল্যানের দাম 499 টাকা। এই প্ল্যানের আওতায়, গ্রাহকরা তিন মাসের জন্য JioHotstar, Zee5 এবং SonyLIV ব্যবহারের সুযোগ পাবেন। ব্যবহারকারীরা একই সময়ে দুটি স্ক্রিনে এই OTT প্ল্যাটফর্মগুলো অ্যাক্সেস করতে পারবেন। এই তিনটি OTT অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের সিনেমা, ওয়েব সিরিজ এবং ক্রিকেট ম্যাচগুলো দেখতে পারবেন।

আরও পড়ুন: 7000 টাকা দাম কমল Realme স্মার্টফোনের, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 120W চার্জিং, জানুন নতুন দাম কত

সরকারী কোম্পানির এটি একটি অ্যাড-অন প্যাক, গ্রাহকরা তাদের বর্তমানে এক্টিভ থাকা যেকোনো প্ল্যানের পাশাপাশি এটি সাবস্ক্রাইব করতে পারবেন। বলে দি যে এই প্ল্যানে কলিং বা ডেটা ব্যবহারের কোনো সুবিধা পাওয়া যায় না। গ্রাহকরা এই প্ল্যানটি এক্টিভ রিচার্জের সাথে ব্যবহার করতে পারেন। এই প্ল্যানের একটি অন্যতম বিশেষত্ব হলো, এটি ব্যবহারকারীদের একই সময়ে দুটি স্ক্রিনে OTT অ্যাপগুলো ব্যবহার করার সুযোগ করে দেয়।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ Oppo F33 5G ফোনের সেল আজ থেকে শুরু, 3700 টাকা সস্তায় কেনার সুযোগ

বাকি রিচার্জ প্যাক হিসেবে সরকারী কোম্পানি সম্প্রতি একটি সস্তা ডেটা প্যাক চালু করেছে। এই ডেটা প্যাকের দাম মাত্র 16 টাকা এবং এতে ভ্যালিডিটি এক দিনের। বিএসএনএল এর এই ডেটা প্যাকের মাধ্যমে গ্রাহকদের মোট 4 জিবি ডেটা অফার করা হচ্ছে, যার মানে গ্রাহকরা মাত্র 4 টাকা খরচ করেই 1 জিবি ডেটার সুবিধা পেতে পারবেন। এছাড়াও, কোম্পানি সমস্ত ভারত জুড়ে তাদের VoWiFi পরিষেবা চালু করেছে, যার ফলে লো নেটওয়ার্ক এলাকায় কল করার সুবিধা পাবেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile