7000 টাকা দাম কমল Realme স্মার্টফোনের, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 120W চার্জিং, জানুন নতুন দাম কত

7000 টাকা দাম কমল Realme স্মার্টফোনের, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 120W চার্জিং, জানুন নতুন দাম কত

Realme GT 7T Price Cut: আপনি যদি 30,000 টাকার কম বাজেটে একটি ভাল স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এই খবর আপনার জন্য। আসলে রিয়েলমির শক্তিশালী স্মার্টফোন রিয়েলমি জিটি 7টি লঞ্চ দাম থেকে বর্তমানে 7000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এতে বড় 7000mAh ব্যাটারি, স্মুদ 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর দেওয়া হয়েছে, যা গেম খেলার সময় ফোনের পারফরম্যান্স বজায় রাখে। আপনি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্টের সাথে ফোনটি আরও কম দামে কিনতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Realme GT 7T 5G ফোনটি কত দামে লঞ্চ হয়ছিল

দামের কথা বললে, রিয়েলমি জিটি 7টি ফোনটি এখন Flipkart সাইটে 27,999 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে বলে দি যে রিয়েলমি জিটি 7টি ফোনটি 34,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। যার মানে ফোনটি সোজা 7000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। আপনি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারে এই ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ Oppo F33 5G ফোনের সেল আজ থেকে শুরু, 3700 টাকা সস্তায় কেনার সুযোগ

ব্যাঙ্ক অফার হিসেবে গ্রাহকরা ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এছাড়া এক্সচেঞ্জ অফারের আওতায় আপনি যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করেন, তবে নতুন ফোনে 15000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

Realme GT 7T gets Flat Rs 7000 Price drop on Flipkart should you buy
Realme GT 7T gets Flat Rs 7000 Price drop on Flipkart should you buy

রিয়েলমি জিটি 7টি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

এই স্মার্টফোনটি MediaTek Dimensity 8400-Max প্রসেসর কাজ করে, যা 4nm প্রসেসে তৈরি। এর সাথে যুক্ত রয়েছে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ, যা গেমিং এবং মাল্টিটাস্কিং, দুটি ক্ষেত্রেই অত্যন্ত সহজে চলে। 30,000 টাকার কম দামের স্মার্টফোনগুলোর মধ্যে পারফরম্যান্সের দিক থেকে এই ডিভাইসটি সেরার তালিকায় রয়েছে।

ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 6000 নিটস পর্যন্ত অফার করে। এতে 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং DCI-P3 কালার সাপোর্টও রয়েছে।

এই ফোনের অন্যতম প্রধান ফিচার হলো এর বিশাল 7000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে একবার চার্জে চলে। এটি 120W ফাস্ট চার্জিং সুবিধা সাপোর্ট করে, যার ফলে ডিভাইসটি অত্যন্ত দ্রুত চার্জ হয়ে যায়। যেই গ্রাহকরা ফোন খুব বেশি ব্যবহার করেন তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা।

ক্যামেরার দিক থেকে ফোনে OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের Sony IMX896 প্রাইমারি ক্যামেরা এবং এর পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। সেলফি তোলার জন্য এর সামনের দিকে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

আরও পড়ুন: IPL ম্যাচ দেখতে করতে হবে না খরচ, Jio দিচ্ছে 500 টাকার কম দামে একগুচ্ছ ডেটা, আনলিমিটেড কলিং

ডিভাইসটি Android 15-এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 6.0-তে চলে। এর সাথে 4 বছরের OS আপডেট এবং 6 বছরের নিরাপত্তা আপডেট দেবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও, ফোনে IP69 রেটিং রয়েছে, যা ধুলো এবং জলের হাত থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile