ধামাকা অফার! বিনামূল্যে পাবেন BSNL 4G SIM, কোনো খরচ ছাড়াই মিলবে 4GB হাই-স্পিড ডেটা
BSNL এর অন্ধ্র প্রদেশ (@bsnl_ap_circle) ইউনিটের তরফে X (টুইটার) একটি পোস্ট করেছে
BSNL গ্রাহকরা তার পুরানো 2G বা 3G SIM-টি বিনামূল্যে 4G SIM আপগ্রেড করতে পারবেন
ডিসেম্বর মাসে 4G পরিষেবা চালু হবে এবং এটি 2024 সালের জুনের মধ্যে সারা দেশে রোলআউট করে দেওয়া হবে
BSNL 4G SIM Upgrade: সরকারী টেলিকম সংস্থা BSNL চলতি বছরের মে মাসে 4G সার্ভিস রোলআউট করা শুরু করে দিয়েছিল। ডিসেম্বর মাসের মধ্যে কোম্পানি তার BSNL 5G আপগ্রেডে করে দেওয়া কথা জানিয়েছিল। তবে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে (IMC) ইভেন্টে BSNL চেয়ারম্যান পি কে পুরওয়ার বলেছেন যে ডিসেম্বর মাসে 4G পরিষেবা চালু হবে এবং এটি 2024 সালের জুনের মধ্যে সারা দেশে রোলআউট করে দেওয়া হবে। তবে 5G আপগ্রেড আগামী বছর জুন মাসের করা হবে।
BSNL 4G SIM আপগ্রেড অফার:
4G লঞ্চের আগেই কোম্পানি নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। BSNL এর অন্ধ্র প্রদেশ (@bsnl_ap_circle) ইউনিটের তরফে X (টুইটার) একটি পোস্ট করেছে। যেখানে BSNL গ্রাহকরা তার পুরানো 2G বা 3G SIM-টি বিনামূল্যে 4G SIM আপগ্রেড করতে পারবেন।
SIM আপগ্রেডের সাথে গ্রাহকরা তিন মাসের জন্য 4GB ডেটা বিনামূল্যে দেওয়া হবে। এটি তিন মাসের ভ্যালিডিটি সহ পাওয়া যাবে।
BSNL 4G পরিষেবা বেশির চেয়ে বেশি লোকেদের কাছে পৌঁছে দিতে কোম্পানি এই অফার দিচ্ছে। এই অফারের সুবিধা পেতে গ্রাহকদের BSNL কাস্টমার কেয়ার সেন্টার, ফ্র্যাঞ্চাইজি বা রিটেল স্টোর আধিকারিকদের সাথে যোগাযোগ করতে হবে।
এছাড়া, 1503/18001801503 নম্বরে কল করতে পারবেন। এছাড়া কিছু নিয়ম এবং শর্তও রয়েছে, যেগুলি সম্পর্কে আপনাকে আপগ্রেডেশনের সময় দেওয়া হবে।