BSNL 288 টাকার স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) অফার করছে। এটি ডেটা ভাউচারের আওতায় আনা হয়েছে। তবে বলে দি যে এটি কোনও নতুন রিচার্জ প্ল্যান নয়। BSNL tariff Plan 2 মাসের ভ্যালিডিটি অফার করা হয়।
Survey
✅ Thank you for completing the survey!
ভারত সঞ্চার নিগম লিমিটেড এর এই প্ল্যান একটি ডেটা ভাউচার। এই রিচার্জের সাথে একটি এক্টিভ প্ল্যান থাকতে হবে। আসুন BSNL-এর 288 টাকার প্রিপেইড প্ল্যানের সমস্ত বিবরণ দেখে নেওয়া যাক।
বিএসএনএল এর 288 টাকার প্রিপেইড প্ল্যান 60 দিনের ভ্যালিডিটির সাথে আসে
বিএসএনএল এর 288 টাকার প্রিপেইড প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা অল্প সময়ের জন্য অতিরিক্ত ডেটা চাইছেন। এই প্রিপেইড প্ল্যান 60 দিনের ভ্যালিডিটির সাথে আসে। সেই হিসেবে আপনার এক্টিভ রিচার্জ প্ল্যানটিও কম করে 60 দিনের হতে হবে। এর পরেই আপনি 288 টাকার প্ল্যানটি ব্যবহার করতে পারবেন।
ডেটা সুবিধার কথা বললে এতে প্রতিদিনের 2GB ডেটা দেওয়া হয়ে। এই হিসেবে 60 দিনের জন্য মোট 120GB ডেটা অফার হবে। এতে প্রতিদিনের ডেটা লিমিট শেষ হলে স্পিড কমে 40kbps হয়ে যাবে। 288 টাকার এই ভাউচার প্ল্যানটি কিছু সার্কেলে পাওয়া যাবে।
BSNL 2024 Plans
BSNL আগামী মাসে অনেক জায়গায় 4G চালু করছে। কেরালার এর্নাকুলামও 2024 সালে 4G পাবে। তাহলে 288 টাকার প্ল্যান আপনার জন্য খুবই উপকারী হবে।
BSNL ভারতের অনেক জায়গায় 4G নেটওয়ার্ক চালু করেছে। একবার এই প্রক্রিয়াটি পুরো হয়ে গেলে গ্রাহকরা তাদের ফোনে 4G সিগন্যাল পেয়ে যাবেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile