Jio-Airtel-Vi: টেলিকম সেক্টারে সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান হিসেবে Reliance Jio প্রিপেইড রিচার্জ জনপ্রিয়। কোম্পানি সময় সময়ে তার গ্রাহকদের জন্য তাদরে চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী রিচার্জ প্ল্যান অফার করে। এই খবরে আমরা এমনই একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো, যা Airtel এবং Vodafone-Idea এর থেকে বেশি সুবিধা অফার করে। এখানে আমরা জিও, এয়ারটেল এবং ভোডাফোন এর 209 প্রিপেইড প্ল্যান এর বিষয় বলবো।
Survey
✅ Thank you for completing the survey!
Jio 209 টাকার প্ল্যান
জিও এর 209 টাকার রিচার্জ প্ল্যানের কথা বললে, এতে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন। 28 দিনের জন্য প্রতিদিন 1GB ডেটা দেওয়া হবে এই প্ল্যানে। এছাড়া থাকছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা এবং প্রতিদিন 100 SMS। পাশাপাশি, এতে ফ্রি Jio Apps এর সাবস্ক্রিপশন থাকবে।
এয়ারটেল এর এই প্ল্যানে 21 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এতে গ্রাহকরা প্রতিদিন 1GB ডেটা সুবিধা, সাথে রয়েছে 100 SMS প্রতিদিন। 209 টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধাও দেওয়া হচ্ছে। এছাড়া থাকছে ফ্রি হেলো টিউন এবং ফ্রি wynk music সার্ভিস।
airtel 209 prepaid plan
Vi 209 টাকার প্ল্যান
ভোডাফোন আইডিয়া একই দামে প্রিপেইড প্ল্যান অফার করে। এতে গ্রাহকরা 4GB হাই-স্পিড ডেটা অফার করে। এছাড়া, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা দেওয়া হয়ে। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে বলে দি গ্রাহকরা এতে 28 দিনের জন্য শুধু 4জিবি ডেটা পাবেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile