Reliance Jio এর তরফে রিপাবলিক ডে অফার (Jio Republic Day Offer) চালু করা হয়েছে। এটি একটি বার্ষিক প্ল্যান, যার দাম 2,999 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2.5 জিবি ডেটা পাবেন। এছাড়া আনলিমিটেড কলিং অফার করা হচ্ছে।
Survey
✅ Thank you for completing the survey!
বলে দি যে গ্রাহকরা এই অফারে একাধিক সুবিধা বিনামূল্যে সুবিধা পাবেন। জিও রিপাবলিক ডে অফারটি 15 জানুয়ারি থেকে শুরু হয়েছে,যা 31 জানুয়ারি 2024 পর্যন্ত পাওয়া যাবে।
যেমনটি আগেই বলেছি যে এটি একটি বার্ষিক প্ল্যান। কোম্পানি জানিয়েছে যে 2999 টাকার বার্ষিক রিচার্জে গ্রাহকদের 3250 টাকার বেশি কুপন দেওয়া হবে।
Jio Republic Day Offer
2999 টাকার রিচার্জ প্ল্যানের কথা বললে, এতে 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। গ্রাহকদের আনলিমিটেড কলিং এবং SMS সুবিধার সাথে প্রতিদিন 2.5 জিবি ডেটা দেওয়া হয়।
এই কুপনগুলি দিয়ে কেনাকাটা, ট্র্য়াভেল এবং খাবারের বিল পেমেন্ট করতে পারবেন। এই কুপন Ajio, Tira, Ixigo, Swiggy এবং Reliance Digital এর মতো কোম্পানির হবে।
জিও জানিয়েছে যে, গ্রাহকরা জিওর এই প্ল্যানটি রিচার্জ করালে, তারা কুপন পাবেন। এই কুপনগুলি গ্রাহকদের MyJio অ্যাপে দেখা যাবে। কুপন কোড কপি করে ইউজাররা ব্যবহার করতে পারবেন।
কোম্পানি জানিয়েছে যে গ্রাহকরা Ajio তে 500 টাকা ছাড় পাবেন, তবে তার জন্য 2499 টাকার কেনাকাটা করতে পারবেন।
Reliance Jio Republic Day Offer with Rs 2999 Plan
একই ভাবে Tira তে 30 শতাংশ ছাড় পাওয়া যাবে।
Ixigo তে ফ্লাইট টিকিট বুক করে 1500 টাকা ছাড় পাওয়া যাবে।
Swiggy তে খাবার অর্ডার করলে 250 টাকার ছাড় পাবেন। এছাড়া, রিলায়েন্স ডিজিটালে 10 শতাংশ ছাড় দেওয়া হবে।
এছাড়া কোম্পানি জানিয়েছে যে বেশির চেয়ে বেশি কুপন পাওয়ার জন্য ইউজাররা যত খুশি রিচার্জ করতে পারে। অফারের আওতায় পাওয়া কুপনগুলি অন্য Jio নম্বরে পাঠানো যাবে না। তবে সেগুলি বন্ধু/পরিবারের সাথে শেয়ার করা যেতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile