Best Jio recharge plans for IPL 2026 under Rs 500 to watch IPL 2026 matches
প্রতি বছরের মতোই, এই বছরও Indian Premier League 2026 ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে! আইপিএল 2026 টুর্নামেন্ট প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এলেও রোমাঞ্চ একবিন্দু কমেনি, বরং প্লে-অফ বা কোয়ালিফাইং রাউন্ড যত এগোচ্ছে, দর্শকদের উত্তেজনা ততই বাড়ছে। এ বছর আইপিএলের অফিশিয়াল ব্রডকাস্টার হলো JioHotstar । অর্থাৎ, খেলা দেখতে হলে দর্শকদের আলাদা করে এই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে হচ্ছে। তবে চিন্তার বিষয় নেই, কারণ Jio, Airtel এবং Vi প্রায় সমস্ত টেলিকম কোম্পানিরা তাদের বেশ কিছু রিচার্জ প্ল্যানের সাথে বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশন অফার করছে।
আপনি যদি 500 টাকার কমে ভালো কোনো প্ল্যান খুঁজছেন যা দিয়ে আইপিএলও দেখা যাবে, তবে রিলায়েন্স জিও-র এই অফারগুলো আপনার জন্য সেরা হতে পারে। চলুন দেখে নেওয়া যাক জিও-র 500 টাকার কমের সেরা আইপিএল স্পেশাল প্ল্যানগুলো:
আরও পড়ুন: Voter card নেই? চিন্তা নেই! এই 11টি ডকুমেন্টের যেকোনো একটি থাকলেই দিতে পারবেন ভোট
এই প্ল্যানটিকে মেগা প্ল্যান লা যেতে পারে। যারা ওটিটি এবং খেলা দেখতে ভালবাসেন তাদের জিও-র এই 500 টাকার প্ল্যানটি দুর্দান্ত বিকল্প হতে পারে। সুবিধা হিসেবে এই প্ল্যানে আপনি পাবেন জিওহটস্টার সাবস্ক্রিপশন যার মাধ্যমে সরাসরি আইপিএল 2026 দেখা যাবে। এছাড়া বোনাস হিসেবে থাকছে ইউটিউব প্রিমিয়াম এবং প্রাইম ভিডিও (মোবাইল এডিশন) এর সুবিধা। ডেটা ও কলিংয়ে ক্ষেত্রে প্রতিদিন 2 জিবি করে হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 করে এসএমএস সুবিধা।
বাজেট একটু কম হলে 399 টাকার এই প্ল্যানটি দেখতে পারেন। যারা বেশি ডেটা ব্যবহার করেন তাদের জন্য এটি খুব কাজের। এই প্ল্যান আপনি আইপিএল দেখার জন্য জিওহটস্টার পাবেন। পাশাপাশি খেলার খবরাখবর এবং অন্যান্য স্পোর্টস কন্টেন্টের জন্য থাকছে FanCode এর সাবস্ক্রিপশন। ডেটা ও কলিং হিসেবে এই প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি করে ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল এবং 100 এসএমএস সুবিধা।
আপনার যদি আগে থেকেই ফোনে রিচার্জ করা থাকে, তবে নতুন করে বড় প্ল্যান নেওয়ার দরকার নেই। জিও নিয়ে এসেছে বিশেষ ক্রিকেট অ্যাড-অন প্যাক। এই প্যাকটি আপনার বর্তমান প্ল্যানের সাথেই কাজ করবে। এতে মূলত জিওহটস্টার সাবস্ক্রিপশন এবং অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। এতে পুরো এক মাস অর্থাৎ 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
আপনার বাজেটের ওপর ভিত্তি করে এই সেকশনে বিভিন্ন দামের ডেটা অপশন রয়েছে, যা দিয়ে কোনো বাধা ছাড়াই পুরো আইপিএল সিজন দেখা যাবে।