Voter card নেই? চিন্তা নেই! এই 11টি ডকুমেন্টের যেকোনো একটি থাকলেই দিতে পারবেন ভোট

Voter card নেই? চিন্তা নেই! এই 11টি ডকুমেন্টের যেকোনো একটি থাকলেই দিতে পারবেন ভোট

West Bengal Election 2026 Phase 2: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 এর দ্বিতীয় দ্বিতীয় দফার ভোট আজ 29 এপ্রিলে চলছে। আপনি যদি এখন পর্যন্ত ভোট দিতে না গিয়ে থাকেন বা ভোটার কার্ড না থাকায় ভোটিং দিতে পারছেন না তবে এই জরুরি তথ্যগুলো আপনার জানা থাকা প্রয়োজন। অনেক সময় দেখা যায়, তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরনোর সময় ভোটার কার্ডটি (Voter Card) নিতে ভুলে গেছেন অথবা কার্ডটি হারিয়ে গেছে। এমনকি কার্ডে নামের বানান বা ছবি নিয়ে সমস্যা থাকলেও চিন্তার কিছু নেই।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতের নির্বাচন কমিশনের (ECI) নিয়ম অনুযায়ী, ভোটার কার্ড না থাকলেও আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। কীভাবে? দেখে নিন নিচের বিস্তারিত গাইডলাইন:

আরও পড়ুন: 6500mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ নতুন Motorola স্মার্টফোনের আজ প্রথম সেল, 2000 টাকা ছাড়ে কেনার সুযোগ

Voter Card ছাড়া ভোট দেওয়ার শর্ত কী কী

ভোটার কার্ড কাছে না থাকলেও ভোট দেওয়ার প্রাথমিক শর্ত হলো, ভোটার তালিকায় (Voter List) আপনার নাম থাকতে হবে। যদি তালিকায় আপনার নাম লেখা থাকে, তবে শুধুমাত্র পরিচয় প্রমাণ দিয়ে আপনি ভোট দিতে পারবেন। ভোটকেন্দ্রে দায়িত্বরত বুথ লেভেল অফিসার (BLO) আপনার সেই নথিপত্র যাচাই করে আপনাকে ভোট দেওয়ার অনুমতি দেবেন।

west bengal election 2026 phase 2 how to vote without voter id card alternative documents
west bengal election 2026 phase 2 how to vote without voter id card alternative documents

ভোটার আইডির বদলে যে 11টি ডকুমেন্টগুলি দেখাতে পারবেন

আপনার ভোটার আইডি কার্ডের বদলে আপনি নিচের যেকোনো একটি অরিজিনাল পরিচয়পত্র দেখিয়ে নিজের ভোটটি দিতে পারেন:

  • আধার কার্ড
  • প্যান (PAN) কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • ভারতীয় পাসপোর্ট
  • মনরেগা (MGNREGA) জব কার্ড
  • ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবিসহ পাসবই
  • শ্রম মন্ত্রকের স্কিমের অধীনে দেওয়া হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড
  • ছবিসহ পেনশনের নথি
  • সাংসদ (MP), বিধায়ক (MLA) বা এমএলসি (MLC)-দের দেওয়া সরকারি পরিচয়পত্র
  • কেন্দ্রীয় বা রাজ্য সরকার অথবা পিএসইউ (PSU) দ্বারা ইস্যু করা সার্ভিস আইডি কার্ড
  • ইউনিক ডিসঅ্যাবিলিটি আইডি (UDID) কার্ড (সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক দ্বারা প্রদত্ত)

ভোটার তালিকায় ভুল থাকলে কী করবেন?

অনেক সময় দেখা যায় ভোটার তালিকায় নাম থাকলেও নামের বানানে ভুল রয়েছে বা ছবি স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। যদি আপনার কাছে থাকা বিকল্প পরিচয়পত্রের তথ্যের সঙ্গে তালিকার তথ্যের মিল থাকে এবং পোলিং অফিসার আপনার পরিচয় নিয়ে সন্তুষ্ট হন, তবে আপনি অনায়াসেই ভোট দিতে পারবেন।

আরও পড়ুন: West Bengal Election 2026: আগামীকাল ফেজ 2 ভোটিংয়ের আগে বাড়িতে মোবাইলে চেক করে নিন ভোটার তালিকায় নাম এবং বুথ লোকেশন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo