Airtel এর একটি প্ল্যানেই মিলবে আনলিমিটেড 5G ডেটা সহ কলিং, Netflix, JioHotstar এবং ZEE5 এর সুবিধা

HIGHLIGHTS

Bharti Airtel এর কাছে 600 টাকার একটি প্রিপেইড প্ল্যান রয়েছে

এটি এমন একটি প্ল্যান যা শুধু 28 দিনের ভ্যালিডিটিতে Unlimited 5G অফার করে

এতে 1 মাসের JioHotstar Super, এক মাসের Netflix বেসিক, ZEE5 Premium সাবস্ক্রিপশন এবং 28 দিনের জন্য Airtel Xstream Play দেওয়া হয়

দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Bharti Airtel এর কাছে 600 টাকার কম দামে একটি প্রিপেইড প্ল্যান রয়েছে। এটি এমন একটি প্ল্যান যা শুধু 28 দিনের ভ্যালিডিটিতে Unlimited 5G অফার করে। এই প্ল্যানের প্রতি দিনের খরচ পড়বে 20 টাকার বেশি। এই প্ল্যানের সাথে একাধিক সুবিধাও অফার করা হয়ে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের সাথে আসা সুবিধাগুলি।

Airtel এর 598 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

এয়ারটেল এর কাছে 598 টাকার একটি প্ল্যান রয়েছে। এতে কোম্পানি আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS, প্রতিদিন 2 জিবি ডেটা এবং 5G ডেটা পাওয়া যাবে। এতে আনলিমিটেড 5G ডেটা দেওয়া হয়।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ Samsung ভারতে লঞ্চ করল দুটি সস্তা স্মার্টফোন, জানুন বিশেষ কী

Airtel 598 plan

কোম্পানি এতে এড-অন বেনিফিটস অফার করছে যা এই প্ল্যানের সাথে পাওয়া যাবে। অতিরিক্ত সুবিধা হিসেবে এতে 1 মাসের JioHotstar Super, এক মাসের Netflix বেসিক, ZEE5 Premium সাবস্ক্রিপশন এবং 28 দিনের জন্য Airtel Xstream Play দেওয়া হয়।

4G ডেটা হিসেবে আপনি মোট 56GB ডেটা পাবেন। এছাড়া আপনি যদি 5জি নেটওয়ার্ক এলাকায় থাকেন তবে আপনি পাবেন 300 জিবি 5G ডেটা।

এই অতিরিক্ত সুবিধাগুলি পেতে আপনাকে ফোনে Airtel Thanks অ্যাপ ডাউনলোড করতে হবে। খুব কম কোম্পানিরা তাদের প্ল্যানের সাথে Netflix অফার করে। বলে দি যে এই প্ল্যানটি দেশের সমস্ত সার্কেলে পাওয়া যাবে।

আরও পড়ুন: 8000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে 9000mAh ব্যাটারি এবং 165FPS গেমিং সহ OnePlus 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :