Airtel Recharge Plans: মাত্র 185 টাকার শুরুর দামে আনলিমিটেড কলিং সহ পুরো মাসের ভ্যালিডিটি
Airtel, Jio এবং Vodafone Idea Vi মতো টেলিকম কোম্পানিরা তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ার পর থেকে গ্রাহকদের পকেটে বড় বোঝা বেড়ে গেছে
Airtel 185 টাকার শুরুর দামে শুধুমাত্র ভয়েস কলিং (Voice-Only Recharge Plan) রিচার্জ প্ল্যান চালু করেছে
যেসব গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন নেই, তারা এই প্ল্যানগুলো বেছে নিতে পারেন
Airtel, Jio এবং Vodafone Idea Vi মতো টেলিকম কোম্পানিরা তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ার পর থেকে গ্রাহকদের পকেটে বড় বোঝা বেড়ে গেছে। তবে এর মধ্যেই গ্রাহকদের কথা মাথায় রেখে এয়ারটেল শুধুমাত্র ভয়েস কলিং (Voice-Only Recharge Plan) রিচার্জ প্ল্যান চালু করেছে। বলে দি যে এই প্ল্যানগুলোতে কোনো ডেটা বা ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে না।
যেসব গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন নেই, তারা এই প্ল্যানগুলো বেছে নিতে পারেন। যেহেতু এতে ডেটা সুবিধা নেই, তাই এগুলো অনেক সস্তা। এয়ালটেল এর নতুন রিচার্জ প্ল্যানের দাম 185 টাকা থেকে শুরু হয়। আসুন এয়ারটেল প্ল্যানের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
Airtel Rs 185 Recharge Plan
নতুন এয়ারটেল প্ল্যানের দাম 185 টাকা থেকে শুরু হয়। এটি কোম্পানির সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান। এটি সেইসব গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যাদের প্রধানত কলিং এবং এসএমএস পরিষেবার প্রয়োজন হয়। 28 দিনের ভ্যালিডিটিতে গ্রাহকরা এতে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এর সাথে এতে হ্যালোটিউনস এর সুবিধাও রয়েছে। মনে করিয়ে দি যে এতে কোনো ডেটা সুবিধা দেওয়া হয় না। যারা ফিচার ফোনে সিম ব্যবহার করেন, যাদের দ্বিতীয় কোনো সিমের প্রয়োজন, অথবা যারা ইন্টারনেট ব্যবহারের জন্য পুরোপুরি ওয়াই-ফাই (Wi-Fi)-এর ওপর নির্ভরশীল, তাদের জন্য এই প্ল্যানটি একটি ভাল বিকল্প।
203 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান
এই তালিকায় আরেকটি রিচার্জ প্ল্যান হল 203 টাকার। এটিও একটি কলিং রিচার্জ প্ল্যান। এতে SMS সুবিধাও পাওয়া যায়। গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং করতে পারবেন। সাথে থাকছে নেশনাল রোমিং সুবিধাও। এছাড়া, এতে 300 ফ্রি এসএমএস এবং হ্যালোটিউনস এর সুবিধাও রয়েছে।
206 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান
আরেকটি রিচার্জ প্ল্যান আসে 206 টাকার। এই প্ল্যানের ভ্যালিডিটি ক্যালেন্ডার মাস অর্থাৎ মাসের ওপর নির্ভর করে এর মেয়াদ 30 বা 31 দিন হতে পারে। গ্রাহকরা এতে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। সাথে থাকছে আনলিমিটেড লোকল, STD এবং রোমিং কল এর সুবিধা। এর সাথে 300 SMS ও পাওয়া যায়।
আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অথবা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।